আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘এক সপ্তাহও লাগল না, একটা পার্টি শেষ!’ কোচবিহারে ‘চায়ে পে চর্চা’-য় তৃণমূলকে নিশানা দিলীপের

Published on: September 20, 2026
---Advertisement---

কোচবিহার, ২০ সেপ্টেম্বরঃ সকালে সাগরদিঘির পাড়ে চায়ের কাপে চুমুক। সঙ্গে রাজ্যের রাজনীতি নিয়ে একের পর এক তির। কোচবিহারে এসে ‘চায়ে পে চর্চা’-র আসর থেকেই তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, “এক সপ্তাহ সময় লাগল না, একটি পার্টি শেষ হয়ে গেল।”

আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার পঞ্চায়েত দফতরের কাজের পর্যালোচনা করতে শনিবার জেলায় পৌঁছন দিলীপ। রবিবার সকালে সাগরদিঘির পাড়ের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই বলেন, “এখানকার মানুষকে ধন্যবাদ জানাতে এসেছি।” তারপরই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাঁকে।

উপনির্বাচনের আগে তৃণমূলের অন্দরের টানাপোড়েনের প্রসঙ্গ উঠতেই দিলীপের দাবি, দলের ভাঙন ও অস্থিরতা থেকেই বর্তমান পরিস্থিতির ছবি স্পষ্ট। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ধান্দা, অর্থ উপার্জন এবং দুর্নীতির রাজনীতি বাংলাকে কলুষিত করেছে। মানুষ সুযোগ পেয়ে তার জবাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধীদের একাংশ এখনও রাজনৈতিক ভাবে সরব থাকলেও তাতে বিশেষ লাভ হবে না এমনই মন্তব্য তাঁর।

তবে কোচবিহারের সফরের রাজনৈতিক বার্তার পাশাপাশি মন্ত্রীর নজরে ছিল পঞ্চায়েতের কাজকর্মও। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগেই আগের সরকারের আমলে পঞ্চায়েত দফতরে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী।

দিলীপ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আগামী দিনেও তা চলবে। ইতিমধ্যে কয়েক জন গ্রেফতার হয়েছেন বলেও দাবি তাঁর। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।

অর্থাৎ, সাগরদিঘির পাড়ে এক কাপ চা ঘিরে আড্ডা হলেও মন্ত্রীর কথায় উঠে এল রাজ্যের প্রশাসন থেকে উপনির্বাচন দুই ময়দানই। কোচবিহারে দিলীপের ‘চায়ে পে চর্চা’ তাই শেষ পর্যন্ত হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চও।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মোদীর জন্মদিনের অনুষ্ঠানে হাজিরা না হওয়ায়? ছাত্রছাত্রীদের ৫০০ টাকা জরিমানার নোটিস ঘিরে বিতর্ক IIM জম্মুতে

আজ ভাগ্যের দরজা খুলবে কার? জেনে নিন ১২ রাশির রাশিফল

পাহাড়ে পঞ্চায়েতের কাজে গতি আনতে ‘রিভিউ’, ১০ শতাংশ পঞ্চায়েতে হবে বিশেষ অডিট-বার্তা মন্ত্রী দিলীপের

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি, এনজেপিতে আটক ৪! অবৈধ ভাবে ভারতে ঢুকে পাঞ্জান যাওয়ার পথে ধৃত বলে দাবি পুলিশের

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কার্যকর্তাদের উপর ‘হামলা’র অভিযোগ, মাথাভাঙা কলেজে এবিভিপির প্রতিবাদ মিছিল!

২৩টি হারানো-চুরি যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাথাভাঙ্গা থানার পুলিশ

Leave a Comment