আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডিলিমিটেশন বিল ঘিরে ভাঙনের মুখে ইন্ডি জোট! একে একে সঙ্গী ছাড়ছে হাত, রাহুলদের সামনে ক্রমশ কঠিন হচ্ছে অঙ্ক

Published on: November 28, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ শিয়রে আসন পুনর্বিন্যাস। অথচ সেই প্রস্তাবের বিরোধিতা করেই একসময় জাতীয় রাজনীতিতে নতুন উদ্যম খুঁজে পেয়েছিল বিরোধী জোট। এপ্রিলে সংসদে বিল আটকে দিয়ে বুক বাজিয়েছিল ইন্ডি শিবির। কিন্তু মাস ছয়েকের মধ্যে ছবিটা যেন আমূল বদলে গিয়েছে। একের পর এক শরিকের অবস্থান বদল, দূরত্ব তৈরি এবং ভাঙনের জেরে এখন কার্যত দিশাহারা বিরোধীরা। আসন পুনর্বিন্যাসের বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি চললেও জোটের অন্দরেই তৈরি হয়েছে অবিশ্বাসের আবহ। প্রশ্ন উঠছে, সংসদে একজোট হয়ে আদৌ কি লড়তে পারবে কংগ্রেস?

গত কয়েক মাসে বিরোধী শিবিরের সমীকরণে একাধিক বদল ঘটেছে। আম আদমি পার্টি এবং ডিএমকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। তৃণমূলের অন্দরে ভাঙনের জেরে সাংসদ সংখ্যাও কমেছে বলে দাবি করা হচ্ছে। অন্য দিকে, উদ্ধব ঠাকরের শিবসেনার রাজনৈতিক অবস্থান নিয়েও নানা টানাপড়েন রয়েছে। এর মধ্যেই আসন পুনর্বিন্যাসের প্রস্তাব ঘিরে শরদ পওয়ারের এনসিপির অবস্থান বদলের জল্পনা নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। অভিযোগ, বিলের পক্ষে সওয়াল করতে পারে এনসিপি। শনিবারের বিরোধী বৈঠকেও তাদের অনুপস্থিতি সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে। এমনকি এনসিপি শাসক শিবিরে যোগ দিতে পারে এবং সুপ্রিয়া সুলে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও এই সম্ভাবনার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এই পরিস্থিতিতেই শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন বিরোধী দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন, আরজেডির মনোজ ঝা-সহ একাধিক নেতা। উদ্ধব ঠাকরের শিবসেনা, মুসলিম লিগ এবং বাম দলগুলিও প্রতিনিধি পাঠায়। মোট ১২টি দল বৈঠকে অংশ নেয়। মূল লক্ষ্য, আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরুদ্ধে সংসদে কী কৌশল নেওয়া হবে, তা স্থির করা।

কিন্তু বৈঠকের আগে থেকেই বিরোধীদের সামনে সবচেয়ে বড় বাধা ছিল সংখ্যার অঙ্ক। ডিএমকে বিলকে সমর্থনের কথা জানিয়ে দেওয়ায় বিরোধী শিবিরের ঐক্যে বড়সড় ধাক্কা লেগেছে। ফলে সংসদে বিল আটকানোর সম্ভাবনা নিয়েও সংশয় তৈরি হয়েছে। একসময় যে জোটের শক্তির উপর ভরসা করে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছিল কংগ্রেস, এখন সেই জোটেরই শরিকদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।

বৈঠক শেষে খাড়গের বক্তব্যেও ছিল উদ্বেগের সুর। তাঁর আশঙ্কা, আসন সংখ্যা ৮৫০-এ পৌঁছলে দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর প্রভাব পড়তে পারে। তিনি অভিযোগ করেন, আসন বাড়িয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে শাসক পক্ষ। তাঁর কথায়, একবার এই প্রক্রিয়া কার্যকর হলে সংবিধানের বদলে আরএসএস-বিজেপির আদর্শ প্রাধান্য পেতে পারে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীশক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। ফলে আসন পুনর্বিন্যাসের প্রশ্নে শাসক ও বিরোধী দুই শিবিরের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হচ্ছে। তবে বিরোধীদের সামনে এখন শুধু বিলের বিরোধিতা নয়, নিজেদের জোটের ঐক্য ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। সংসদের লড়াই শুরু হওয়ার আগেই সেই পরীক্ষায় কতটা সফল হন রাহুল-খাড়গেরা, নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিশেষ অধিবেশনের আগে শুভেন্দুর সঙ্গে একান্তে শতাব্দী! মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী কথা, সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা

পুলিশের তাড়া, তার পরেই উলটে গেল ইটবোঝাই লরি! ইটের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু, নিমতায় রণক্ষেত্র কল্যাণী এক্সপ্রেসওয়ে

শুক্রবার নয়, এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি রবিবার! অবিলম্বে নির্দেশ কার্যকরের বিজ্ঞপ্তি পর্ষদের, সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

‘আমাকে ফাঁসিয়েছে মুসাফির’, এনকাউন্টারে জখম প্রতাপের দাবি! পুলিশের গুলিতে আহত সাইবার প্রতারণায় অভিযুক্ত

‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবই’, হুঙ্কার মোদীর! ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধীদের অঙ্কে বড় ধাক্কা

ডিলিমিটেশন বিলে স্ট্যালিনের সমর্থন, মোদী সরকারের অঙ্কে নতুন মাত্রা! কেন্দ্রের দুই শর্ত মেনেই অবস্থান বদল ডিএমকের

Leave a Comment