আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুলিশের তাড়া, তার পরেই উলটে গেল ইটবোঝাই লরি! ইটের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু, নিমতায় রণক্ষেত্র কল্যাণী এক্সপ্রেসওয়ে

Published on: November 28, 2026
---Advertisement---

নিমতা, ২৮ নভেম্বরঃ চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। আচমকাই বিকট শব্দে উলটে পড়ল ইটবোঝাই লরি। তার নীচে চাপা পড়ে প্রাণ গেল এক যুবকের। শনিবার সকালে নিমতায় কল্যাণী এক্সপ্রেসওয়ের এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। মৃতের নাম সাইফুল। দুর্ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নিমতা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে যাচ্ছিল একটি ইটবোঝাই লরি। অভিযোগ, সেই সময় লরিটির পিছনে ধাওয়া করছিল পুলিশের লেখা একটি গাড়ি। পুলিশের তাড়া খেয়েই লরিটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল বলে দাবি স্থানীয়দের। নিমতা ও ঘোলা থানার মধ্যবর্তী এলাকায় একটি আন্ডারপাস দিয়ে মোড় নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি।

সেই সময় রাস্তার পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন সাইফুল। লরিটি উলটে পড়তেই তার বোঝাই ইটের নীচে চাপা পড়েন তিনি। দুর্ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে লরির নীচে ছড়িয়ে থাকা ইট সরিয়ে উদ্ধার করা হয় যুবকের দেহ। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর।

দুর্ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশের গাড়ি লরিটিকে ধাওয়া না করলে এমন দুর্ঘটনা ঘটত না। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘প্রশাসনের গাফিলতির জন্য এক সাধারণ নাগরিকের প্রাণ চলে গেল। পুলিশ টাকা কামানোর জন্য গাড়ির পিছনে ছুটছে। এক যুবক চায়ের দোকানে বসেছিল। দ্রুতগতিতে লরিটি টার্ন নেওয়ার সময় উলটে যায়। ইট চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের।’’

এই অভিযোগ ঘিরেই ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, কী কারণে লরিটিকে ধাওয়া করা হচ্ছিল এবং পুলিশের গাড়ির ভূমিকা কী ছিল, তা স্পষ্ট করতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। অবরোধের জেরে যান চলাচলও ব্যাহত হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের গাড়ি সত্যিই লরিটিকে ধাওয়া করছিল কি না, তা-ও তদন্তসাপেক্ষ। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ওঠা এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। এখন দুর্ঘটনার তদন্ত এবং স্থানীয়দের ক্ষোভ প্রশমনে প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিশেষ অধিবেশনের আগে শুভেন্দুর সঙ্গে একান্তে শতাব্দী! মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী কথা, সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা

শুক্রবার নয়, এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি রবিবার! অবিলম্বে নির্দেশ কার্যকরের বিজ্ঞপ্তি পর্ষদের, সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

‘আমাকে ফাঁসিয়েছে মুসাফির’, এনকাউন্টারে জখম প্রতাপের দাবি! পুলিশের গুলিতে আহত সাইবার প্রতারণায় অভিযুক্ত

ডিলিমিটেশন বিল ঘিরে ভাঙনের মুখে ইন্ডি জোট! একে একে সঙ্গী ছাড়ছে হাত, রাহুলদের সামনে ক্রমশ কঠিন হচ্ছে অঙ্ক

‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবই’, হুঙ্কার মোদীর! ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধীদের অঙ্কে বড় ধাক্কা

ডিলিমিটেশন বিলে স্ট্যালিনের সমর্থন, মোদী সরকারের অঙ্কে নতুন মাত্রা! কেন্দ্রের দুই শর্ত মেনেই অবস্থান বদল ডিএমকের

Leave a Comment