আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডাকঘরায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পদাধিকারীদের সংবর্ধনা, সংগঠন মজবুত করার বার্তা

Published on: December 27, 2025
---Advertisement---

শীতলকুচি, ২৭ ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে ডাকঘরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বড় কৈমারি অঞ্চলের নবনির্বাচিত সমস্ত পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন পুনরায় নির্বাচিত অঞ্চল সভাপতি সহ দলের সকল পদাধিকারীদের ফুলের মালা, উত্তরীয় ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে সম্মান জানানো হয়।

অনুষ্ঠান প্রসঙ্গে অঞ্চল যুব সভাপতি মনোজ অধিকারী বলেন, বড় কৈমারি অঞ্চলের পুনরায় নির্বাচিত অঞ্চল সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের এই সংবর্ধনা জ্ঞাপন দলের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। শাখা সংগঠন ও মূল দলের মধ্যে সমন্বয় বজায় রেখে আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের দল। নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা নেবেন বলেই আশা করা যায়।সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment