আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল গন্ডার,আতঙ্ক গ্রামে

Published on: January 8, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার,৮ জানুয়ারিঃ গন্ডার ঢুকে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের নতুনপাড়া এলাকায়। সকালবেলা জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি এক শৃঙ্গ গণ্ডার। আচমকা গণ্ডারটিকে এলাকায় দৌড়াতে দেখে ভয়ে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণ্ডারটি লোকালয়ের ভেতর দিয়ে দাপিয়ে বেড়ানোর সময় একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় পুকুরে থাকার পর সেখান থেকে উঠে আবার দৌড়াতে শুরু করে সে। গণ্ডারের এই অপ্রত্যাশিত উপস্থিতিতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বেরোতে সাহস পাননি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বনবিভাগের একটি বিশেষ দল। গণ্ডারটিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য বনকর্মীরা নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। বনদপ্তরের পক্ষ থেকে  স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং গণ্ডারের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।এলাকায় বনবিভাগের নজরদারি বাড়ানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment