আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ককরোচ’ বিক্ষোভের সমালোচনা করে খুনের হুমকি! পুলিশের দ্বারস্থ অভিনেতা রণবীর শোরে

Published on: October 14, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ১৪ অক্টোবরঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। সেই আন্দোলনের সমালোচনা করে এ বার খুনের হুমকি পাওয়ার অভিযোগ তুললেন বলিউড অভিনেতা রণবীর শোরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিরাপত্তার স্বার্থে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেতার অভিযোগ, ইমেলে তাঁকে শুধু অশালীন ভাষায় আক্রমণই করা হয়নি, তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলেও হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। দিল্লিতে রাস্তা আটকে ‘ককরোচ’ বিক্ষোভের সমালোচনা করে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন রণবীর। তাঁর বক্তব্য ছিল, প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। রাস্তায় জমায়েত করে সাধারণ মানুষের যাতায়াতে বাধা না দিয়ে সংসদে নিজেদের বক্তব্য তুলে ধরা, নির্বাচনে অংশ নেওয়া কিংবা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

রণবীরের কথায়, “সংসদে গিয়ে কিংবা নির্বাচনে নিজেদের শক্তিপ্রদর্শন করুন, রাস্তায় নয়। আর যদি সেটাও ভরসাস্থল না হয়, তা হলে আদালতের দ্বারস্থ হন। এটাই গণতান্ত্রিক পদ্ধতি।” রাস্তা অবরোধ করে জনজীবন ব্যাহত করাকে গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করেছিলেন অভিনেতা। তাঁর এই বক্তব্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক।

এর পরেই হুমকি-ইমেল পাওয়ার অভিযোগ সামনে আনেন রণবীর। তাঁর দাবি, রাজ পরিহার নামে এক ব্যক্তি ইমেলে অশালীন ভাষা ব্যবহার করে তাঁকে খুনের হুমকি দিয়েছেন। অভিনেতার অভিযোগ, তাঁর দৈনন্দিন গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলেও ওই ইমেলে দাবি করা হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে এনে এক্স হ্যান্ডেলে সাইবার দোস্ত এবং মহারাষ্ট্র সাইবারকে ট্যাগ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান অভিনেতা। তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের সাইবার শাখাও যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে বলে খবর। পরে থানায় এফআইআর দায়ের করেন রণবীর।

তবে হুমকির অভিযোগের সত্যতা, অভিযুক্তের পরিচয় এবং ঘটনার পিছনে কোনও নির্দিষ্ট যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ। রাজনৈতিক আন্দোলন নিয়ে মতপ্রকাশের জেরে সত্যিই এই হুমকি দেওয়া হয়েছে কি না, তা-ও তদন্তের পরেই স্পষ্ট হবে। আপাতত পুলিশের তদন্তের দিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

এ আই দ্বারা নির্মিত ছবি।

উত্তরপ্রদেশে বিজেপিকে হটাতে এক সাইকেলে কংগ্রেস-সপা, তৈরি আসন সমঝোতার খসড়া!

‘বেলুন-বন্দুকের স্টল বসলে বইয়ের স্টল নয় কেন?’ বামেদের মামলায় পুলিশের রিপোর্ট তলব হাই কোর্টের

বেঙ্গল সাফারিতে ফের মৃত্যুমিছিল! তিন মাসে ৭ বন্যপ্রাণীর মৃত্যু, চিকিৎসা ও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ, ফেনল-অ্যাসিটোন উৎপাদনে নতুন অধ্যায়! শিল্পের মানচিত্র বদলানোর লক্ষ্য শুভেন্দু সরকারের

নতুন দায়িত্ব পেয়েই মদনমোহন মন্দিরে পুজো,শিক্ষাব্যবস্থা নিয়ে কী বার্তা দিলেন DPSC চেয়ারম্যান সাধন কুমার পাল?

তদন্তে গিয়ে পুলিশের কাজে বাধা ও ধাক্কাধাক্কির অভিযোগ, ফুলবাড়ির মমতা পাড়া থেকে গ্রেফতার ২০ বছরের যুবক

Leave a Comment