আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিখোঁজের চার দিন পর নদীর ঘাটে মিলল নাবালিকার দেহ, বাগদায় খুনের অভিযোগ

Published on: November 17, 2026
---Advertisement---

উত্তর ২৪ পরগনা, ১৭ নভেম্বরঃ উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাবালিকার রহস্যমৃত্যু। এ বার বনগাঁর বাগদায় নদীর ঘাট থেকে উদ্ধার হল ১৬ বছরের এক কিশোরীর দেহ। গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল সে। মঙ্গলবার সকালে কুলধরপুর এলাকায় বেদনা নদীর ঘাটে তার দেহ দেখতে পান পরিবারের সদস্যেরা। কিশোরীকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলধরপুর এলাকাতেই ওই কিশোরীর বাড়ি। গত শুক্রবার এলাকায় কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠান চলাকালীন রাত আটটা নাগাদ বাড়ি ফিরে আসে কিশোরী। পরিবারের দাবি, রাত নটা নাগাদ তাকে খেতে ডাকতে গিয়ে ঘরে পাওয়া যায়নি। আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যেরা। প্রতিবেশীরাও বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু রাতভর চেষ্টা করেও তার কোনও সন্ধান মেলেনি।

এর পর রবিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ কিশোরীর খোঁজে তল্লাশিও চালানো হচ্ছিল। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির কাছেই বেদনা নদীর ঘাট থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যেরাই প্রথম দেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী ভাবে কিশোরীর মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, কিশোরীকে অপহরণ করে খুনের পর নদীর ধারে দেহ ফেলে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এলাকায় এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment