আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, সেতু থেকে নদীতে বাস! মৃ*ত অন্তত ৮

Published on: November 17, 2026
---Advertisement---

উত্তরাখণ্ড, ১৭ নভেম্বরঃ ভোরের আলো তখনও ফোটেনি। পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছিল যাত্রীবোঝাই বাস। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সটান নীচের খাদে! প্রায় ১০০ মিটার গড়িয়ে শেষে নদীতে গিয়ে পড়ল বাসটি। মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের গুলার এলাকার এই দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। আহত হয়েছেন বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ হরিদ্বার থেকে রওনা দিয়েছিল সেটি। বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে অনুমান। তবে ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। গুলার এলাকার কাছে একটি সেতু পার হওয়ার সময় কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। প্রায় ১০০ মিটার নীচে গড়িয়ে নদীতে গিয়ে পড়ে সেটি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। নদীতে পড়ে গেলেও বেশ কয়েক জন যাত্রী বাসের ভিতর আটকে ছিলেন। তাঁদের একে একে উদ্ধার করে ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ২৬ জন সেখানে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। যাত্রীদের কেউ নদীর জলে তলিয়ে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযান জারি রয়েছে।

আহতদের মধ্যে অধিকাংশই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এ ছাড়াও বিহার, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাসিন্দারা রয়েছেন। বাসে কলকাতার কয়েক জন যাত্রীও ছিলেন বলে খবর। তবে বাংলার মোট কত জন ওই বাসে ছিলেন, তা এখনও নিশ্চিত নয়। মৃতদের পরিচয়ও জানা যায়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment