আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘রতনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল না’, বীরভূম এনকাউন্টার নিয়ে বিস্ফোরক দাবি দাদার

Published on: November 17, 2026
---Advertisement---

বীরভূম, ১৭ নভেম্বরেঃ পুলিশের দাবি, কনস্টেবলকে গুলি করে পালানো কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে গ্রেপ্তারের পর বেআইনি অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হয়েছিল নানুরের একটি ইটভাটায়। সেখানেই পুলিশের দিকে গুলি চালায় সে। পালটা গুলিতে মৃত্যু হয় রতনের। কিন্তু পুলিশের সেই বয়ান নিয়েই প্রশ্ন তুলল মৃতের পরিবার। রতনের দাদা সালাম শেখের দাবি, এনকাউন্টারের সময় তাঁর ভাইয়ের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর।

রবিবার বীরভূমে ওই এনকাউন্টারের ঘটনা ঘটে। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রতনের দেহের ময়নাতদন্ত হয়। প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের বাইরে দাঁড়িয়েই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন সালাম। তাঁর দাবি, কনস্টেবলকে গুলি করার ঘটনার দিন রতনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু গ্রেপ্তারের পর এবং এনকাউন্টারের সময় তার কাছে কোনও অস্ত্র ছিল না। সালামের কথায়, ‘‘রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। ইটভাটায় পুলিশই তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। সঠিক তদন্ত হলেই গোটা ঘটনা সামনে আসবে।’’

তবে পরিবারের অন্য সদস্যের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন এক দিক। রতনের বউদি চম্পা বেগম জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে বহু দিন আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল রতন। পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল না। তবু মৃত্যুর খবর শুনে খারাপ লেগেছে বলে জানিয়েছেন তিনি। চম্পার বক্তব্য, ‘‘সাজা হতে পারত। পুলিশ ওকে ধরে জেলে রাখতে পারত। হাত-পা ভেঙে রেখে দিত। এখন তো জীবনটাই চলে গেল!’’

এ দিকে, ঘটনার তদন্তে নেমেছে সিআইডি-র ফরেনসিক দল। মঙ্গলবার নানুরের সেই পরিত্যক্ত ইটভাটায় পৌঁছে নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। ঘটনার পর থেকেই ঘিরে রাখা হয়েছে গুলির জায়গাটি। মেটাল ডিটেক্টর নিয়ে আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়।

নতুন বিজেপি সরকারের আমলে রাজ্যে এটি পঞ্চম এনকাউন্টার বলে দাবি করা হচ্ছে। পুলিশের বক্তব্য এবং পরিবারের অভিযোগ দুইয়ের মধ্যে প্রকৃত ঘটনা কী, তা এখন তদন্তের উপর নির্ভর করছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট ও তদন্তের ফলের দিকেই নজর রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment