আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাসমেলার আগে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে সদর ট্রাফিক পুলিশ

Published on: November 17, 2026
---Advertisement---

কোচবিহার, ১৭ নভেম্বরঃ রাসমেলার ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। কোচবিহারের ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে প্রতি বছরই ভিড় বাড়ে শহরের রাস্তায়। দূরদূরান্ত থেকে আসেন ক্রেতা-বিক্রেতা, দর্শনার্থীরা। সেই ভিড় সামলাতে আগেভাগেই শহরের যান চলাচল ও পথচারীদের নিরাপত্তা নিয়ে তৎপর হল পুলিশ। রাসমেলার প্রাক্‌মুহূর্তে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার রাসমেলা ময়দান সংলগ্ন এলাকা এবং পাঁচরঙি মোড়ে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকার ফুটপাতের একাংশ দখল করে ব্যবসা চালাচ্ছিলেন কয়েক জন ব্যবসায়ী। ফলে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। রাস্তার উপরেও চাপ বাড়ছিল যানবাহনের। মেলার সময়ে মানুষের ভিড় আরও বাড়লে পরিস্থিতি জটিল হতে পারে, সেই আশঙ্কা থেকেই আগাম পদক্ষেপ।

অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সতর্ক করেন পুলিশকর্মীরা। পাশাপাশি, দখল করা জায়গা থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। ফুটপাত যেন পথচারীদের ব্যবহারের জন্য খোলা থাকে, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোচবিহার সদর ট্রাফিকের ওসি সুরেশ দাস।

রাসমেলা চলাকালীন শহরের বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে মেলা ময়দান সংলগ্ন রাস্তা এবং সংযোগকারী মোড়গুলিতে যানজটের আশঙ্কা থাকে। ফুটপাত দখল হয়ে থাকলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়। তাতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনই যান চলাচলও ব্যাহত হয়।

তাই মেলা শুরুর আগেই ফুটপাতের দখল সরিয়ে শহরের রাস্তা স্বাভাবিক রাখার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। তবে শুধু এক দিনের অভিযান নয়, মেলা চলাকালীনও নিয়মিত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। রাসমেলার ভিড়ে যাতে পথচারী ও যানবাহন দু’পক্ষই স্বস্তিতে চলাচল করতে পারে, এখন সেটাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment