আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুপ্রিম নির্দেশে আজই দেশে ফিরছেন টুলু, ডিসিআর দুর্নীতির তদন্তে নতুন মোড়ের অপেক্ষা

Published on: November 17, 2026
---Advertisement---

বীরভূম, ১৭ নভেম্বরঃ কয়েক হাজার কোটি টাকার সরকারি ডিসিআর দুর্নীতি মামলায় এবার নজর এক ব্যক্তির দিকে বীরভূমের পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে মঙ্গলবারই দুবাই থেকে দেশে ফিরতে চলেছেন তিনি। কলকাতা হাই কোর্টে তাঁর আইনজীবীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। তদন্তকারীদের মতে, এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র টুলু। তাঁর প্রত্যাবর্তনের পর জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, সেই দিকেই এখন নজর তদন্তকারী মহলের।

বীরভূমে সরকারি ডিসিআর সংক্রান্ত কয়েক হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে সিন্ডিকেটের মাধ্যমে অপরাধচক্র চালানোর সন্দেহ করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই চক্রের অন্যতম মাথা টুলু মণ্ডল। বেশ কিছুদিন ধরেই তিনি দেশের বাইরে ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবীরা জানান, দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে চান টুলু। তবে দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আদালতের সুরক্ষা চান তাঁরা।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলুকে। একই সঙ্গে ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে এই মামলায় বা অন্য কোনও মামলায় গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে আপাতত নির্দিষ্ট সময়ের জন্য আইনি সুরক্ষা পাচ্ছেন তিনি। তবে এই সময়ের মধ্যে তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপও করতে হবে।

আইনজীবী সূত্রে খবর, দেশে ফেরার পর ৫ ডিসেম্বরের মধ্যে বীরভূম জেলা আদালত, কলকাতা হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু। যদিও কোন আদালতে এবং কবে সেই আবেদন করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কবে তিনি যোগাযোগ করবেন, তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

টুলুর প্রত্যাবর্তনকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ডিসিআর সংক্রান্ত আর্থিক লেনদেন, পাথর-বালি ব্যবসার সঙ্গে জড়িত চক্রের বিস্তার এবং এই কারবারে আর কারা যুক্ত তাঁর বক্তব্য থেকে সে সব বিষয়ে সূত্র মিলতে পারে বলে আশা তদন্তকারীদের। অভিযোগের নেপথ্যে আরও কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন কি না, সেই প্রশ্নও উঠছে।

তবে তদন্তে কী তথ্য সামনে আসে, তা নির্ভর করবে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার উপর। আপাতত টুলুর দেশে ফেরা ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে বীরভূমের ডিসিআর দুর্নীতি মামলায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment