আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিন মাসেও খোঁজ নেই শর্মিষ্ঠার, এখনও ফিরে আসার অপেক্ষায় শুভ্রাংশু

Published on: November 17, 2026
---Advertisement---

কলকাতা, ১৭ নভেম্বরঃ তিন মাস পেরিয়ে গিয়েছে। তবু মেলেনি কোনও খোঁজ। নেপালে হড়পা বানের বিপর্যয়ের পর থেকে নিখোঁজ স্ত্রী শর্মিষ্ঠার অপেক্ষায় দিন গুনছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। দুর্ঘটনায় তাঁর কোনও ক্ষতি হয়েছে কি না, তা নিয়েও এখনও কাটেনি ধোঁয়াশা। কিন্তু সমস্ত আশঙ্কার মধ্যেও আশা ছাড়তে নারাজ শুভ্রাংশু। তাঁর বিশ্বাস, স্ত্রী সুস্থ ও অক্ষত রয়েছেন। মঙ্গলবার সমাজমাধ্যমে ফের শর্মিষ্ঠার ছবি পোস্ট করে তাঁর সন্ধান চাইলেন তিনি।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে শর্মিষ্ঠার ছবি দেওয়ার পাশাপাশি তাঁকে শেষ কোথায় এবং কখন দেখা গিয়েছিল, তারও বিস্তারিত বিবরণ দিয়েছেন শুভ্রাংশু। জানিয়েছেন, গত ২৬ অগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে শেষবার দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। কেউ তাঁর কোনও সন্ধান পেলে নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন তিনি। পোস্টে দেওয়া যোগাযোগের নম্বর ৯০৫১৩৭৭০৬৮।

ঘটনার সূত্রপাত গত অগস্টে। ২১ অগস্ট হাওড়া থেকে একটি পর্যটন সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। সেখানে পৌঁছে কয়েক বার স্বামীর সঙ্গে যোগাযোগও করেছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ অগস্ট রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল শুভ্রাংশুর। তার পরের দিন, ২৬ অগস্ট সকাল থেকে নেপালের বিভিন্ন এলাকায় হড়পা বানের জেরে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। বিপর্যয়ের খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু আর কোনও সাড়া মেলেনি।

এর পর পরিবারের তরফে বিভিন্ন স্তরে যোগাযোগ করা হয়। থানার পাশাপাশি ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হন তাঁরা। তবু শর্মিষ্ঠার কোনও সন্ধান মেলেনি। এমনকি পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনাও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

স্বাভাবিক ভাবেই দীর্ঘ অপেক্ষার সঙ্গে বেড়েছে উদ্বেগ। তবে এখনও হাল ছাড়েননি শুভ্রাংশু। নিখোঁজের পোস্টে স্ত্রীর ছবি দিয়ে ফের তাঁর সন্ধান চাওয়ার মধ্যেই স্পষ্ট, কোনও একটি খবরের আশায় দিন গুনছে পরিবার। শর্মিষ্ঠা অক্ষত অবস্থায় ফিরে আসবেন এই বিশ্বাস আঁকড়েই অপেক্ষা রায় পরিবারের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment