আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দামোদর মাসের সমাপ্তিতে দিনহাটায় ভক্তির আবহ! হরিনাম সংকীর্তনের শোভাযাত্রায় উপচে পড়ল ভক্তদের উচ্ছ্বাস

Published on: November 17, 2026
---Advertisement---

দিনহাটা, ১৭ নভেম্বর : দামোদর মাসের শেষ দিন উপলক্ষে ভক্তি ও ধর্মীয় আবহে মেতে উঠল দিনহাটা শহর। মঙ্গলবার দামোদর মাস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য নগর নাম সংকীর্তনের শোভাযাত্রা। কৃষ্ণনাম ও হরিনামের সুরে মুখরিত হয়ে উঠল শহরের রাজপথ।

এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়, বিশ্ব হিন্দু পরিষদের কোচবিহার জেলা সভাপতি অরুণ কুমার বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের উন্মাদনা আরও বেড়ে ওঠে।

নাম সংকীর্তনের সুরে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের কণ্ঠে কৃষ্ণনাম ও হরিনামে তৈরি হয় এক মনোরম আধ্যাত্মিক পরিবেশ। ধর্মীয় আবেগ, নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে শোভাযাত্রায় সামিল হন অসংখ্য ভক্ত।

দামোদর মাসের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজন করে উদযাপন কমিটি। সব মিলিয়ে নগর নাম সংকীর্তনের মাধ্যমে দিনহাটা শহরে ছড়িয়ে পড়ল ভক্তি ও সম্প্রীতির বার্তা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment