আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মৃ*ত্যু*র পর পরিবার নয়, সম্পত্তির অধিকার পাবে তামিলভূম! রজনীকান্তের সিদ্ধান্ত ঘিরে চর্চা

Published on: November 17, 2026
---Advertisement---

তামিলনাডু, ১৭ নভেম্বরঃ কথায় বলে, বয়স সত্তর পেরোলেই নাকি জীবনের গতি কমে আসে। কিন্তু রজনীকান্তের ক্ষেত্রে সেই হিসাব খাটে না। বাহাত্তরেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। দক্ষিণী সিনেমার পর্দায় চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। একসময়ের বাস কন্ডাক্টর আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। অথচ সেই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে নিজের পরিবারকে দেখতে চান না ‘থালাইভা’। তাঁর ইচ্ছা, মৃত্যুর পর সম্পত্তি চলে যাক তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে।

কেন এমন সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে অভিনেতার দীর্ঘ কর্মজীবন এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। রজনীকান্তের বক্তব্য, তামিলনাড়ুর মানুষই তাঁকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন। তাঁর সিনেমার টিকিট কিনে, প্রেক্ষাগৃহে গিয়ে তাঁকে সমর্থন করেছেন দর্শক। সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করতে চান তিনি।

এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জমির উপর তৈরি এই ভবন ১৯৮৯ সালে নির্মিত হয়। রজনীকান্তের কাছে এটি শুধু সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা স্মৃতি ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকা একটি জায়গা। ২০১৫ সালে চেন্নাইয়ের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ এবং ত্রাণকর্মীদের জন্য এই ভবনের দরজা খুলে দিয়েছিলেন অভিনেতা। ভক্তদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে সেখানে।

একসময় ভবনটি ভেঙে তিনতারা হোটেল তৈরির পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। তবে এখনও নিজের অস্তিত্ব বজায় রেখেছে রাঘবেন্দ্র মণ্ডপম। রজনীকান্ত জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর এই সম্পত্তি চলে যাবে একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে। তাঁর কথায়, ‘‘আমার পরিবার এক পয়সাও পাবে না। প্রতিটি পয়সা যাবে সেই মানুষদের কাছে, যাঁরা আমাকে বাঁচিয়ে রেখেছেন।’’

বাস কন্ডাক্টরের জীবন থেকে সুপারস্টারের আসন এই দীর্ঘ পথচলায় দর্শকদের অবদানই যে তাঁর কাছে সবচেয়ে বড়, সম্পত্তি নিয়ে রজনীকান্তের এই ঘোষণায় সেই বার্তাই স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment