আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিনবাত্তি মোড়ে ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগ, আদালতে ধৃত দুই ভাই

Published on: November 17, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ ট্রাকের কাগজপত্র পরীক্ষা কিংবা ত্রিপল খুলে পণ্য দেখার অধিকার কার? প্রশাসনের, নাকি কোনও ব্যক্তিগত গোষ্ঠীর? শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর ও তোলাবাজির অভিযোগ ঘিরে এই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের নাম অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ। দু’জনেই মাটিগাড়ার পতিরামজোতের বাসিন্দা এবং সম্পর্কে ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মোট তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনার সূত্রপাত চলতি মাসের রবিবার রাতে। অভিযোগ, নৌকাঘাট সংলগ্ন তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের একটি চালবোঝাই ট্রাক আটকানো হয়। তোলাবাজির উদ্দেশ্যে ট্রাকচালককে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস এবং তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। সেখান থেকে একটি চারচাকা গাড়ি, ট্রাক এবং ট্রাকচালককে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই অভিযুক্তকে। পরে তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিধায়িকা শিখা চ্যাটার্জি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনিক ক্ষমতা কি কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের হাতে তুলে নিতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

পুলিশের তদন্তে এখন নজর মূল অভিযুক্তের সন্ধান এবং ঘটনার পিছনে আর কারা জড়িত, তা জানার দিকে। ট্রাক আটকানো ও চালককে মারধরের অভিযোগের সত্যতা কতটা, তাও তদন্তে স্পষ্ট হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment