আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কুচনী কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ, ফের উত্তপ্ত দিনহাটা

Published on: November 7, 2026
---Advertisement---

দিনহাটা, ৭ নভেম্বরঃ কুচনী কাণ্ডের রেশ কাটার আগেই নতুন করে বিস্ফোরক পরিস্থিতি দিনহাটায়। এবার বোমা বিস্ফোরণের অভিযোগ উঠল বিজেপির ৩ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মাম্পি বর্মনের বাড়িতে। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কুচনী কাণ্ডে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছিল। তার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত এক অভিযুক্তের বাড়িতে বিস্ফোরণের অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে কুচনী এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত একটি পরিবারের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ওই পরিবারের এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা হয়। পরবর্তীতে তিনি মৃত সন্তানের জন্ম দেন। ঘটনাটি সামনে আসতেই দিনহাটা তো বটেই, জেলার রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন পড়ে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয় চাপানউতর। মহিলার উপর হামলা এবং তার পরিণতি ঘিরে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও ওঠে।

এই ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে নাম রয়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী মাম্পি বর্মনেরও। ফলে কুচনী কাণ্ডের তদন্তের সূত্র ধরেই রাজনৈতিক মহলে তাঁর নাম উঠে এসেছিল। এবার সেই মাম্পি বর্মনের বাড়িতেই বোমা বিস্ফোরণের অভিযোগ সামনে আসায় গোটা ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ হয়েছে।

তবে এই বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর সঙ্গে কুচনী কাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ঘটনার নেপথ্যে রাজনৈতিক শত্রুতা, নাকি অন্য কোনও কারণ, তা তদন্তসাপেক্ষ।

একদিকে অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার অভিযোগ, অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেত্রীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা পরপর দুই ঘটনায় কুচনী এলাকায় অস্বস্তি বাড়ছে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হতে পারে, এই বিস্ফোরণের নেপথ্যে আসল রহস্য কী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment