আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গভীর রাতে বাড়িতে বি*ধ্বং*সী আ*গু*ন, পুড়ে ছাই নগদ ৩০ হাজার টাকা-সহ ঘরের সমস্ত সামগ্রী

Published on: November 7, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৭ নভেম্বরঃ রাতের খাওয়াদাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। বাইরে তখন রাতের নিস্তব্ধতা। আচমকাই চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে সকলের। ঘর থেকে বেরিয়ে যা দেখলেন, তাতে কার্যত মাথায় হাত পরিবারের সদস্যদের। বাড়ির পিছনের একটি ঘরে দাউদাউ করে জ্বলছে আগুন। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের সর্বত্র। শেষরক্ষা হয়নি ঘরে থাকা জিনিসপত্রের। আগুনে পুড়ে ছাই হয়ে যায় নগদ ৩০ হাজার টাকা-সহ বিভিন্ন সামগ্রী। বুধবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা শহরের শনিমন্দির মোড় এলাকায়।

পরিবারের সদস্যা মনিকা চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো রাতের খাওয়াদাওয়া সেরে তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। আচমকা বাইরে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছনের ঘরে আগুন জ্বলতে দেখেন তাঁরা। প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কিছুক্ষণের মধ্যেই তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে। ফলে ঘরের ভিতরে থাকা কোনও সামগ্রীই কার্যত রক্ষা করা সম্ভব হয়নি।

এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, অন্যান্য সামগ্রী এবং নগদ টাকা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গভীর রাতে এই অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্বান্ত হওয়ার মুখে পরিবারটি। আচমকা বিপর্যয়ে দিশাহারা পরিবারের সদস্যরা। আগুনের কারণ জানতে তদন্তের দিকেই এখন তাকিয়ে সকলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, গোসানিমারির বাসিন্দা গ্রেফতার! ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

মশালের আলোয় শিলিগুড়ির রাজপথে নেচে উঠলেন বামাকালী! হাসমি চকে জনসমুদ্র, ভিড় সামলাতে হিমশিম পুলিশ

চার বছরের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*ত*নে*র অভিযোগ, এনজেপি থানায় মায়ের লিখিত অভিযোগ! আটক অভিযুক্ত

কালীমেলার মাঠেই ফুটবল পায়ে বিধায়ক অজয়, বিজয়ার মিষ্টিমুখে অন্য মেজাজ দিনহাটায়

ছটপুজোর প্রস্তুতিতে থানা পুকুর পরিদর্শনে বিধায়ক অজয় রায়, স্বচ্ছ জল ও পর্যাপ্ত আলোর আশ্বাস

কোচবিহার মেডিক্যাল কলেজে স্পিকার রথীন্দ্র বসুর পরিদর্শন, রোগী পরিষেবা ও পরিকাঠামো নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা

Leave a Comment