আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কালীমেলার মাঠেই ফুটবল পায়ে বিধায়ক অজয়, বিজয়ার মিষ্টিমুখে অন্য মেজাজ দিনহাটায়

Published on: November 7, 2026
---Advertisement---

দিনহাটা, ৭ নভেম্বরঃ উৎসবের মরসুমে মাঠজুড়ে মেলা, আর সেই কারণে দীর্ঘ দেড় থেকে দু’মাস বন্ধ থাকত খেলাধুলা। দিনহাটা সংহতি ময়দানের সেই পুরনো ছবিতে এবার বদলের ছোঁয়া। কালীমেলার আয়োজন থাকলেও মাঠে যাতে খেলাধুলা চালু রাখা যায়, সেই উদ্যোগ নিয়েছেন দিনহাটা বিধানসভার বিধায়ক তথা দিনহাটা সংহতি মর্নিং ইউনিটের সভাপতি অজয় রায়। তাঁর নির্দেশে মাঠের একাংশে খেলার ব্যবস্থা রেখেই দিনহাটার ঐতিহ্যবাহী নাম নেই সংঘের কালীপুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে।

আর সেই মাঠেই বিজয়ার আবহে অন্য মেজাজে দেখা গেল বিধায়ককে। সংহতি মর্নিং ইউনিটের সদস্যদের সঙ্গে বিজয়ার মিষ্টিমুখের পাশাপাশি ফুটবল পায়ে মাঠে নেমে পড়েন অজয় রায়। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা সরিয়ে এদিন তাঁকে দেখা গেল খেলাধুলার পরিবেশে মেতে উঠতে। উপস্থিত সদস্যদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে যেন আরও একবার মাঠের সঙ্গে নিজের যোগসূত্রের বার্তা দিলেন তিনি।

শুধু বিধায়ক নন, শরীরচর্চার প্রতি আগ্রহ থেকেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বিথীকা রায়। সঙ্গে ছিলেন সংহতি মর্নিং ইউনিটের সম্পাদক ধর্মেন্দ্র সিংহ-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বিজয়ার শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ এবং খেলাধুলার মধ্য দিয়ে কাটে তাঁদের সময়।

দিনহাটা সংহতি ময়দান দীর্ঘদিন ধরেই এলাকার খেলাধুলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু কালীমেলা উপলক্ষে দীর্ঘ সময় মাঠে খেলা বন্ধ থাকায় সমস্যায় পড়তেন নিয়মিত খেলোয়াড় ও শরীরচর্চায় অভ্যস্তরা। এবার মেলার পাশাপাশি খেলার পরিসর বজায় রাখার উদ্যোগকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

উৎসবের আনন্দের সঙ্গে শরীরচর্চা ও খেলাধুলার মেলবন্ধন দিনহাটা সংহতি ময়দানে এদিনের ছবিতে উঠে এল সেই বার্তাই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, গোসানিমারির বাসিন্দা গ্রেফতার! ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

গভীর রাতে বাড়িতে বি*ধ্বং*সী আ*গু*ন, পুড়ে ছাই নগদ ৩০ হাজার টাকা-সহ ঘরের সমস্ত সামগ্রী

মশালের আলোয় শিলিগুড়ির রাজপথে নেচে উঠলেন বামাকালী! হাসমি চকে জনসমুদ্র, ভিড় সামলাতে হিমশিম পুলিশ

চার বছরের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*ত*নে*র অভিযোগ, এনজেপি থানায় মায়ের লিখিত অভিযোগ! আটক অভিযুক্ত

ছটপুজোর প্রস্তুতিতে থানা পুকুর পরিদর্শনে বিধায়ক অজয় রায়, স্বচ্ছ জল ও পর্যাপ্ত আলোর আশ্বাস

কোচবিহার মেডিক্যাল কলেজে স্পিকার রথীন্দ্র বসুর পরিদর্শন, রোগী পরিষেবা ও পরিকাঠামো নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা

Leave a Comment