আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আপনার আজকের রাশিফল: কার ভাগ্যে রয়েছে রাজযোগ?

Published on: January 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জানুয়ারিঃ “আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি লাকি?”, “১২ রাশির বৈশিষ্ট্য: কোনটি সবচেয়ে শক্তিশালী?”,

সিংহ রাশিঃ বাড়িতে ইচ্ছামতো কিছু না-ও চলতে পারে। বন্ধুর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন।কিছু দান করবার জন্য সুনাম বাড়বে। বাবার কাছ থেকে অর্থ পেতে পারেন। যা অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। সংসারে বিতর্ক এড়াতে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। অফিসে বিশেষ প্রস্তাব দিয়ে বসের মন জয় করতে পারবেন।

সম্পদঃ অর্থবৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিবারঃ পারিবারিক ভ্রমণে মনে আনন্দ। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। পেশাঃ ব্যবসায় বিশেষ লাভ থাকবে। শুভ সংখ্যাঃ ৭১। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি।শুভ রঙঃ কমলা।

মিথুন রাশিঃ ব্যবসায় চাপমুক্ত হতে বাবার কথা অনুসারে চলুন। বাচ্চাদের আনন্দের জন্য কিছু খরচ হতে পারে।নিজেই শরীরে সতেজতা অনুভব করবেন। যে সমস্ত আত্মীয় আগে অশান্তি করেছেন, তাঁদের এড়িয়ে চলুন। মা-বাবা খুশিতে আছেন দেখে আনন্দ পাবেন। অর্থভাগ্য ভাল।

সম্পদঃ আর্থিক দিকটা মনের মতো থাকবে। পরিবারঃ পারিবারিক অশান্তি যদি থাকে, তা মিটে যাবে। সম্পর্কঃ কেউ দুঃখ দেবে। পেশাঃ উপার্জনের বহু পথ খুলতে পারে। শুভ সংখ্যাঃ ৬৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

বৃশ্চিক রাশিঃ আকস্মিক পায়ে আঘাত আপনাকে বিভ্রান্ত করতে পারে। শিল্পীরা পুরস্কার পাওয়ার আশা রাখতে পারেন।ব্যবসায় ঋণ স্থগিত হওয়ার জন্য হতাশাগ্রস্ত হবেন। প্রেমিক আপনাকে কোনও কাজের জন্য দোষ দিতে পারেন। অফিসে আজকে আপনি কোনও অভিযোগ খোলাখুলি জানাতে পারেন। নিজের জীবনে একটি ব্যক্তিগত স্থান খুব গুরুত্বপূর্ণ। ব্যবসার জন্য একটু চাপ থাকবে।

সম্পদঃ খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি।পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে বলুন। সম্পর্কঃ সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশাঃ পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ২২।শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।

মীন রাশিঃ ব্যবসায় সবাই আন্তরিক ভাবে কথা শুনবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন, তাঁদের একটু সাবধানে থাকতে হবে।নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় স্ত্রীর সঙ্গে বেড়াতে যান। প্রয়োজনের সময় বন্ধুর সাহায্য পাবেন। জীবনসঙ্গিনীর জন্য কোনও প্রকার খরচ বাড়তে পারে। ব্যবসায় খুব ভাল লাভ পাবেন। বাবার সঙ্গে কোনও আলোচনা হতে পারে।

সম্পদঃ অর্থের উন্নতি সে রকম দেখা যাচ্ছে না। পরিবারঃ পরিবারের কেউ আপনাকে খুব সহযোগিতা করবে। সম্পর্কঃ প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলবেন। পেশাঃ কর্মে পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি।শুভ সংখ্যাঃ ৪০। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

কুম্ভ রাশিঃ বিনোদনের জন্য খরচ বাড়তে পারে, একটু বুঝে চলুন। যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন, তা বাড়ি কেনার কাজে লাগতে পারে। নিজের সম্বন্ধে ভাল কথা কানে আসতে পারে। ভ্রাতৃবিরোধ মীমাংসা করার চেষ্টা করুন। প্রতিবেশীর ঝামেলা আপনাকে বিপদে ফেলবে।

সম্পদঃ বেশ কিছু অর্থ খরচ হতে পারে। পরিবারঃ একই কথা বলায় অশান্তি।সম্পর্কঃ বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে।পেশাঃ দীর্ঘ দিনের আটকে থাকা কাজ উদ্ধার হবে। শুভ সংখ্যাঃ ৪৬। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

কন্যা রাশিঃ অফিসে বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। কিছু আত্মীয় বাড়িতে আসতে পারে।আজ চাইলে তাদের সঙ্গে সময় কাটান। তেল-মশলাদার খাবার এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে অনেক সময় ব্যয় করবেন বলে মনে হচ্ছে। ব্যবসা খুব ভাল যাবে। আর্থিক উন্নতির যোগ আছে।

সম্পদঃ আর্থিক দিক খুব ভালই থাকবে।পরিবারঃ পরিবারের দিকটা খুব ভাল চলবে না। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। পেশাঃ সরকারি কর্মে উন্নতি।শুভ সংখ্যাঃ ৯০। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মেষ রাশিঃ মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখে আনন্দ পাবেন। যাঁরা এখনও চাকরি পাননি, তাঁরা কোনও ভাল খবর পেতে পারেন। বন্ধুদের কাছে থেকে একটু দূরে থাকুন। অনেক আত্মীয় বাড়িতে আসার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করুন, নচেৎ বিবাদ। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন।

সম্পদঃ সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভাল। পরিবারঃ পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না। সম্পর্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। পেশাঃ উপার্জন দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

ধনু রাশিঃ প্রেমিক-প্রেমিকা একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। মায়ের চিকিৎসা করাতে হবে।সহকর্মী মূল্যবান সময় নষ্ট করতে পারে। দোকানের মধ্যে কর্মচারী চুরি করতে পারে। অতএব, আপনার সতর্ক হওয়া দরকার। বস্‌ অতিরিক্ত কাজ চাপিয়ে দিতে পারেন। ব্যবসা ভাল বলে মনে হচ্ছে।

সম্পদঃ বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে।পরিবারঃ পরিবারে ঝামেলা হতে পারে। সম্পর্কঃ বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাঃ ব্যবসায় কোনও অসুবিধা হতে পারে। শুভ সংখ্যাঃ ১৫। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ  পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

কর্কট রাশিঃ সান্ধ্যকালীন ব্যবসার জন্য কিছু পরিকল্পনা করতে পারেন। ভালবাসার মানুষকে বেড়াতে নিয়ে যান। যাঁরা চাকরির পরীক্ষায় বসছেন, তাঁদের শান্ত থাকা প্রয়োজন। পাশের ব্যবসাদার আপনাকে বিচলিত করতে পারে। কর্মস্থানে উদ্যম ভাল ফল আনবে। অফিসে কোনও ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন।

সম্পদঃ জমানো অর্থ খরচ হতে পারে। পরিবারঃ পরিবারে বিষাদের আবহাওয়া থাকবে। সম্পর্কঃ ভাই-বোনদের ব্যবহারে মানসিক শান্তি।পেশাঃ ব্যবসায় অবনতি দেখা যাবে। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।

বৃষ রাশিঃ আবেগপ্রবণ হওয়ার ফলে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। কাছের মানুষজন আঘাত দেওয়ার চেষ্টা করবে। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রেমে একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। আপনার এবং স্ত্রীর মধ্যে অভিমান একটু বাড়তে পারে। কোনও এক মনোরম স্মৃতির জন্য আনন্দ বাড়তে পারে। অফিসে উত্তপ্ত তর্কের সময় মাথা ঠান্ডা রাখুন। ব্যবসার দিক ভাল নয়।

সম্পদঃ বাড়িতে কোনও বিষয়ে অর্থ খরচ। পরিবারঃ পারিবারিক শান্তি ভঙ্গ হবে। সম্পর্কঃ কাউকে কিছু না বলাই ভাল হবে। পেশাঃ কর্মে বিপাক দেখা দেবে। শুভ সংখ্যাঃ ২০। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

তুলা রাশিঃ স্বামী বা স্ত্রীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন, তা কাজে লাগতে পারে।ব্যবসায় ব্যয় মাথা ঘুরিয়ে দিতে পারে। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য বন্ধুর সাহায্য নিন। যাঁরা আপনাকে ভালবাসেন বলে ভেবেছিলেন, তাঁরা আঘাত করতে পারেন। শেয়ারে লাভ দেখা যাচ্ছে।

সম্পদঃ জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না। পরিবারঃ পরিবারের কেউ অপমান করতে পারেন। সম্পর্কঃ কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। পেশাঃ জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি। শুভ সংখ্যাঃ ৪৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

মকর রাশিঃ আপনার ভালবাসা সংসারে সকলকে উৎসাহিত করতে পারে। এই পথেই কর্মস্থানে অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারবেন। নতুন ব্যবসা চালু করতে পারেন। বসের কিছু কথা যা আগে শুনেছেন, তা নতুন করে শুনতে হতে পারে। প্রেমের অনুভূতি তৈরি হবে। অর্থ আদানপ্রদানই শক্তি হবে। স্ত্রী আপনার  জন্য বিশেষ কিছু করবে। ব্যবসা খুব ভাল চলবে।

সম্পদঃ শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।পরিবারঃ পরিবারে অশান্তি থাকলেও মিটে যাবে। সম্পর্কঃ বাইরের সম্পর্কে বেশি মনোযোগ, বাড়িতে অশান্তি। পেশাঃ চাকরিজীবীদের জন্য দিনটা খুব ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ১১। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment