কোচবিহার,৪ জানুয়ারিঃ আরেকটি নতুন রাস্তার কাজের সূচনা হলো কোচবিহারের হাড়ি ভাঙায়।আজ রবিবার ওই কাজের সূচনা করেন কোচবিহার মেডিকেলের রোগ সমিতি সদস্য অভিজিৎ দে ভৌমিক।জানা গেছে ভবের বাজার থেকে ওই রাস্তাটি প্রায় ৪ কিমি দীর্ঘ হবে। এতে এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে।
ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াতে অসুবিধেয় পড়বেনা। বাজারে কৃষি পণ্য নিয়ে যাতায়াত সুবিধা হবে এলাকার কৃষকদের। অনুষ্ঠানে গিয়ে অভিজিত বাবু জানান, খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পন্ন হয় বলে আমি আশা করছি। এ নিয়ে কোচবিহার এক নম্বর ব্লকের স্থান এলাকায় পরপর বেশ কয়েকটি রাস্তা কাজের সূচনা হল।





