দিনহাটা, ১৯ ফেব্রুয়ারিঃ আগে যে সমস্ত মহিলা ভোটাররা হেঁটে ভোট দিতে যেতেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পর তাঁরা এখন টোটো চড়ে ভোটকেন্দ্রে যান। কিন্তু ভোটকেন্দ্রে যারা তাঁদের এই ‘টোটো চড়ার’ সুযোগ করে দিল, সেই তৃণমূলকেই এড়িয়ে গিয়ে তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে পদ্মফুলে ভোট দিলেন! মহিলা তৃণমূল কংগ্রেসের সভায় আক্ষেপ শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গলায়।
মন্ত্রী বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক বা ২০২৪ সালের লোকসভা ভোট, ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতে বারবার পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। অথচ এই রাজ্যে মহিলা ভোটারদের জন্যই ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছিল।





