আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট গ্রহণ পর্ব শুরু হল আলিপুরদুয়ার জেলায়

Published on: April 23, 2026
---Advertisement---


আলিপুরদুয়ার, ২৩ এপ্রিল : প্রথম দফার নির্বাচন শুরু হল আলিপুরদুয়ার জেলায়।অবাধ ও সুষ্ঠু ভোট লক্ষ্য নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এই জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে। মোট ভোটারের সংখ্যা প্রায় ১১ লক্ষ ।ভোট গ্রহণ হবে ১৩৫০ টি কেন্দ্রে।

সুষ্ঠু এবং অবাধ ভোট করানোর লক্ষ্যে 78 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসেছে আলিপুরদুয়ার জেলায়। এই জেলার কালচিনি বিধানসভার অন্তর্গত জয়গাঁতে রয়েছে ভুটান সীমান্ত। কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত বারবিশা এলাকায় রয়েছে অসম সীমান্ত।জলদাপাড়া জঙ্গল ও সংলগ্ন এলাকায় ১৩০ টি বুথ আছে। ৬ টি বুথ জঙ্গলের রাস্তায় পড়ছে।

বনকর্মীরা বুথগুলিতে ২৪ ঘন্টা নজরদারি রেখেছে। ভোটকর্মীদের দেওয়া আছে ইমার্জেন্সি ফোন নম্বর।আলিপুরদুয়ার জেলার প্রতিটি বুথে ভোর বেলায় শুরু হয়েছে মক পোলিং। প্রতিটি বুথের ১০০ মিটার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় প্রায় ৩০০ টি বুথ রয়েছে মহিলা পরিচালিত

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment