আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ওয়েস্ট বেঙ্গল নয়, নাম হবে পশ্চিমবঙ্গ’, বিধানসভায় বিল আনার ঘোষণা শমীকের

Published on: October 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ রাজ্যের নাম নিয়ে ফের বড় রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত। এ বার শুধু বাংলায় নয়, ইংরেজিতেও ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়-নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। খুব শীঘ্রই বিধানসভায় এই সংক্রান্ত বিল আনা হবে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, রাজ্যের ইতিহাস ও পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নাম বদলের উদ্যোগ। বিষয়টি নিয়ে আগে রাজ্যসভাতেও সরব হয়েছিলেন তিনি।

উত্তরবঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীক বলেন, ‘‘কোনও ওয়েস্ট বেঙ্গল নয়, কোনও বাংলা নয়, কোনও পশ্চিমবাংলাও নয়। এবার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে। বাংলা হোক বা ইংরেজি নাম হবে পশ্চিমবঙ্গ, অর্থাৎ ‘পশ্চিমবঙ্গ’।’’ তাঁর দাবি, রাজ্য সরকার খুব শীঘ্রই বিধানসভায় বিল আনতে চলেছে। এমনকি চলতি অধিবেশনেই বিলটি আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নামবদলের দাবির সঙ্গে ইতিহাসকেও জুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, ১৯৪৭ সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস তৈরি হয়েছিল, তা ভুলে যাওয়া উচিত নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেবপ্রসাদ ঘোষদের নাম উল্লেখ করে শমীক দাবি করেন, পশ্চিমবঙ্গের অস্তিত্বের সঙ্গে সেই ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।

এই ইস্যুতে শমীকের অবস্থান অবশ্য নতুন নয়। রাজ্যসভায় আগেও তিনি ‘ওয়েস্ট বেঙ্গল’-এর বদলে ‘পশ্চিমবঙ্গ’ নামের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর যুক্তি ছিল, ‘বাংলা’ নামটি ব্যবহার করলে পশ্চিমবঙ্গের পৃথক ঐতিহাসিক পরিচয় আড়ালে চলে যেতে পারে।

রাজ্যের নামবদলের ইতিহাসও দীর্ঘ। ২০১৬ সালে তৎকালীন তৃণমূল সরকার ইংরেজিতে ‘বেঙ্গল’, বাংলায় ‘বাংলা’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’ করার প্রস্তাব দিয়েছিল। পরে ২০১৮ সালে বিধানসভায় সর্বসম্মত ভাবে ‘বাঙ্গাল’ নামের প্রস্তাব পাশ হয়। কিন্তু কেন্দ্রের অনুমোদন না মেলায় সেই নাম কার্যকর হয়নি।

এর আগে ‘পশ্চিমবঙ্গ’ নামের প্রস্তাবও কেন্দ্রের অনুমোদন পায়নি। ফলে নতুন করে বিধানসভায় বিল আনার ঘোষণার পর প্রশ্ন একটাই এবার কি ‘ওয়েস্ট বেঙ্গল’-এর সরকারি নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রক্রিয়া সত্যিই শুরু হবে?

তবে বিধানসভায় বিল পাশ হলেই নাম বদল চূড়ান্ত হবে না। রাজ্যের নাম পরিবর্তনের জন্য পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়াও রয়েছে। ফলে শমীকের ঘোষণার পর এখন নজর বিধানসভা এবং পরবর্তী কেন্দ্রীয় প্রক্রিয়ার দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দশ দফা দাবিতে শিলিগুড়িতে সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ, ঋণ মকুবের দাবিতে সরব কৃষকেরা

সংবিধান দিবসে শিলিগুড়িতে কংগ্রেসের ‘সংবিধান রক্ষা’ র‍্যালি, পথে নামলেন চার জেলার নেতা-কর্মীরা

পাঁচ মাস ধরে বেতন বন্ধ! মাথাভাঙা মহকুমা হাসপাতালের বিদ্যুৎ পরিষেবার ১২ কর্মীর সংসারে টান, কর্মবিরতির হুঁশিয়ারি

মাসে ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভরসা! ‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন আবেদন?

শিক্ষক সঙ্কটে ধুঁকছে মডেল স্কুল! পঠনপাঠন সচল রাখতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, অন্য স্কুল থেকে পাঠানো হবে শিক্ষক

নিজের দলের বিরুদ্ধেই তোলাবাজি রুখতে পথে বিজেপি বিধায়ক! মাইক হাতে হাটে হাটে দেবদাস, হুঁশিয়ারি ‘হাঁটুর মালাইচাকি ভেঙে দেব’

Leave a Comment