আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিক্ষক সঙ্কটে ধুঁকছে মডেল স্কুল! পঠনপাঠন সচল রাখতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, অন্য স্কুল থেকে পাঠানো হবে শিক্ষক

Published on: November 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ নভেম্বরঃ শিক্ষার পরিকাঠামো তৈরি হয়েছে, রয়েছে আধুনিক স্কুলভবনও। কিন্তু শ্রেণিকক্ষে পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই। শিক্ষক সঙ্কটের জেরে রাজ্যের একাধিক সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড স্কুলে ব্যাহত হচ্ছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে স্কুলগুলির শিক্ষার মান ধরে রাখতে বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। আপাতত নতুন নিয়োগের অপেক্ষায় না থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক এনে মডেল স্কুলগুলির শিক্ষক ঘাটতি মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুলশিক্ষা দফতর।

স্কুলশিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্ট, বিভিন্ন সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে। তার ফলে নিয়মিত পঠনপাঠন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা সামাল দিতে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রয়োজন অনুযায়ী শিক্ষক পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের। তাঁরা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুল থেকে প্রয়োজনীয় শিক্ষক বেছে নিয়ে সাময়িকভাবে মডেল স্কুলগুলিতে পাঠানোর ব্যবস্থা করবেন। অর্থাৎ, যে স্কুলে যে বিষয়ের শিক্ষক প্রয়োজন, সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ।

তবে এই ব্যবস্থায় শিক্ষকদের চাকরির শর্তে কোনও পরিবর্তন হচ্ছে না। নির্দেশিকা অনুযায়ী, অন্য স্কুলে সাময়িকভাবে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট শিক্ষকের মূল স্কুল অপরিবর্তিত থাকবে। বেতন এবং চাকরিসংক্রান্ত অন্যান্য বিষয়েও কোনও বদল হবে না। এমনকি, যে স্কুল থেকে শিক্ষককে পাঠানো হচ্ছে, বেতন দেওয়ার দায়িত্বও সেই মূল স্কুলের উপরেই থাকবে। ফলে আপাতত শিক্ষক ঘাটতি সামাল দিতে প্রশাসনিক স্তরে এই সাময়িক বন্দোবস্ত কার্যকর করতে চাইছে রাজ্য।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে অবশ্য শিক্ষক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে, মডেল স্কুলগুলিতে পঠনপাঠন যাতে কোনও ভাবেই থমকে না যায়, তার জন্য আপাতত এই পদক্ষেপ বাস্তবসম্মত। অন্য দিকে, স্থায়ী নিয়োগের পরিবর্তে এ ভাবে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে গিয়ে সমস্যা সামাল দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছেন শিক্ষক সংগঠনের একাংশ।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, স্থায়ী নিয়োগের মাধ্যমেই সমস্ত পড়ুয়ার শিক্ষার অধিকার সুনিশ্চিত করা উচিত। সাময়িক ব্যবস্থা করে দীর্ঘদিনের শিক্ষক সঙ্কটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই মনে করছেন তাঁরা। শিক্ষক সংগঠনগুলির একাংশেরও দাবি, দ্রুত শূন্যপদ পূরণ করে স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক।

অন্য দিকে, রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠন এবিআরএসএম-এর সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তাঁর কথায়, মডেল স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ভাবনা রয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে পঠনপাঠন স্বাভাবিক রাখতে এই ধরনের সাময়িক পদক্ষেপ প্রয়োজনীয়। এতে শেষ পর্যন্ত উপকৃত হবে পড়ুয়ারাই।

সব মিলিয়ে, শিক্ষক সঙ্কটে ধুঁকতে থাকা মডেল স্কুলগুলিকে সচল রাখতে আপাতত ধার করা শিক্ষকের উপরেই ভরসা রাখছে রাজ্য সরকার। তবে এই ব্যবস্থা কতটা কার্যকর হয়, আর কত দিনই বা সাময়িক বন্দোবস্তের উপর নির্ভর করে চলতে হয় স্কুলগুলিকে, সেটাই এখন দেখার। শিক্ষার ভিত মজবুত করতে শেষ পর্যন্ত স্থায়ী শিক্ষক নিয়োগের দিকেই তাকিয়ে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

পাঁচ মাস ধরে বেতন বন্ধ! মাথাভাঙা মহকুমা হাসপাতালের বিদ্যুৎ পরিষেবার ১২ কর্মীর সংসারে টান, কর্মবিরতির হুঁশিয়ারি

মাসে ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভরসা! ‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন আবেদন?

নিজের দলের বিরুদ্ধেই তোলাবাজি রুখতে পথে বিজেপি বিধায়ক! মাইক হাতে হাটে হাটে দেবদাস, হুঁশিয়ারি ‘হাঁটুর মালাইচাকি ভেঙে দেব’

তৃণমূলের নাম ও জোড়াফুলের দখল কার হাতে? শুক্রবার দিল্লিতে মুখোমুখি দুই শিবির, বিকেল ৪টেয় শুনানি ডাকল কমিশন

‘ঋতব্রত তৃণমূলের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে’, বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী! ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে বিজেপি

‘সংবিধান দিবস পালনের অধিকার নেই বিরোধীদের’, জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কংগ্রেস-ইন্ডি জোটকে তীব্র আক্রমণ শুভেন্দুর

Leave a Comment