আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জেলাজুড়ে পুলিশের বিরূদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল জেলা সভাপতির ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট ঘিরে শোরগোল

Published on: April 1, 2026
---Advertisement---

কোচবিহার, ১ এপ্রিলঃ জেলা জুড়ে পুলিশি অত্যাচার বাড়ছে এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোরগোল ফেললেন অভিজিৎ দে ভৌমিক। তৃণমূল কংগ্রেস-এর কোচবিহার জেলা সভাপতির এই ফেসবুক পোস্টকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
নিজের পোস্টে তিনি দাবি করেছেন, কোচবিহার জেলা জুড়ে পুলিশি অত্যাচার ক্রমশ বাড়ছে। পাশাপাশি তিনি লেখেন, আগামী একমাস চার দিন এই লড়াই চালিয়ে যেতে হবে, তারপরই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হবে। তাঁর অভিযোগ, অনুমোদনহীন গাড়ি ধরার নামে পুলিশ অযথা ব্যস্ততা দেখাচ্ছে এবং সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মীদেরও হয়রানির মুখে পড়তে হচ্ছে।

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের আগে দলীয় কর্মীদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিরোধী দলগুলির তরফে এই অভিযোগের পাল্টা জবাব আসতে পারে বলেই মনে করা হচ্ছে। সবমিলিয়ে, ভোটের আগে কোচবিহারে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment