আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে কোচবিহারের ডাউয়াগুড়িতে ৮ কিমি রাস্তায় যুক্ত হবে এলাকার চারটি বুথ, আরও একটি রাস্তার কাজ শুরু ঘুঘুমারি অঞ্চলেও

Published on: January 5, 2026
---Advertisement---

কোচবিহার, ৫ জানুয়ারিঃ একের পর এক রাস্তা উন্নয়নের কাজের সূচনা চলছেই। কোচবিহারে। আজ কোচবিহার এক নম্বর ব্লকের ডাউয়াগুড়ি অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের পথশ্রী প্রকল্পে আরেকটি রাস্তার কাজ সূচনা হলো। ওই রাস্তায় চারটি বুথের সংযোগ হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তার। স্বাভাবিকভাবেই সেই কাজ শুরু হয় খুশির হাওয়া এলাকায়।

জানা গিয়েছে,নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাউয়াগুড়ি অঞ্চলের তল্লীগুড়ি অতীশ দাসের বাড়ি ভায়া আর এল আই মঙ্গল রায়ের বাড়ি ভায়া বালিকা বিদ্যালয় ভায়া ঘরঘড়িয়া, প্রেমচাঁদ রায়ের বাড়ি ভায়া কুনিডাঙ্গা বাসন্তী মন্দির হইতে বন্দর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় ৮ কিমি দীর্ঘ হবে রাস্তাটি। এদিন ওই নির্মাণ কাজের সূচনা করেন কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।

এদিন ওই রাস্তা কাজে শুভ সূচনা করে অভিজিৎ বাবু বলেন, আট কিমি দীর্ঘ রাস্তা চারটি বুথের সংযোগ করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষের এই দাবি পূরণ হলো। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর রাস্তাটি তৈরি করযানপাশাপাশি এই দিন ভোট সুরক্ষার কথাও বলেন তিনি। বাসিন্দাদের পাশে থাকার আবেদন জানান অভিজিৎ বাবু।

এদিন পথশ্রী ৪ প্রকল্পে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি অঞ্চলেও রাস্তার কাজের সূচনা হয়। মাথাভাঙ্গা রোড লাগোয়া ঘুঘুমারি রেলগেট থেকে হাউসের ডাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত রাস্তা কাজের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ বাবু। ওই এলাকার বাসিন্দারাও দীর্ঘদিনের দাবি মেনে কাজ শুরু হওয়ায় খুশি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নতুন ‘পাবলিক সেফটি’ বিল ঘিরে তুমুল বিতর্ক, কড়া আইন আনার সওয়াল সরকারের

গুন্ডাদমন বিলের আলোচনায় বিধানসভার গ্যালারিতে হিংসায় নিহতদের পরিবার, উঠে দাঁড়াল শাসকদল

টাকা উদ্ধারের পরেও ২০ দিন এফআইআর হয়নি! আগেই জানত ট্রাস্ট, তবু ব্যবস্থা হয়নি! রামমন্দির অর্থকাণ্ডে নতুন বিস্ফোরক তথ্য

রামমন্দির অর্থকাণ্ডে গ্রেপ্তার শ্যালক-জামাইবাবু, সম্পত্তি বৃদ্ধির অভিযোগে নতুন প্রশ্ন

ওবিসি বিলের ভোটে ‘ওয়াকআউট’‘ঋত তৃণমূলের’,ওবিসি বিল ঘিরে নাটক বিধানসভায়, ভিতরে পাঁচ বিধায়ক রয়ে গেলেন কক্ষে, তৃণমূলে নতুন জল্পনা

ইউসিসি বিলে আপাতত ব্রেক, উচ্চপর্যায়ের কমিটি গড়ে এগোতে চায় সরকার

Leave a Comment