আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় বহিরাগত সমাজবিরোধীদের আশ্রয় দিয়ে অশান্তির ছক কষা হচ্ছে বলে অভিযোগ উদয়ন গুহের

Published on: April 8, 2026
---Advertisement---

দিনহাটা, ৮ এপ্রিলঃ নির্বাচন ঘিরে দিনহাটায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার শহরের ২ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বহিরাগত সমাজবিরোধীদের আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাইরের রাজ্য থেকে আসা একদল দুষ্কৃতী এলাকায় জড়ো হয়েছে এবং তাদের কাছে অবৈধ টাকা, অস্ত্র, বোমা ও বন্দুক মজুত রয়েছে।

উদয়ন গুহর অভিযোগ, গোটা বিষয়টি পুলিশ ও নির্বাচন কমিশনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর কথায়, “এদের মূল উদ্দেশ্য নির্বাচনের আগে দিনহাটায় বড়সড় অশান্তি সৃষ্টি করা। যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তার জন্য বিজেপি, পুলিশ ও নির্বাচন কমিশনই দায়ী থাকবে।”

এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী অজয় রায় কটাক্ষ করে বলেন, “৯ এপ্রিলের পর আরও বড় চমক আসতে চলেছে। তখন দিনে দু’বার রক্তচাপের ওষুধ খেতে হবে ওনাকে, একটা দিয়ে হবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

পুরো ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে সম্ভাব্য অশান্তি নিয়ে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচনের প্রাক্কালে এমন গুরুতর অভিযোগ ও পাল্টা মন্তব্য ঘিরে দিনহাটার পরিস্থিতির দিকে এখন নজর রাজনৈতিক মহলের। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment