আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ট্রাক ওভারটেক করতে গিয়ে উল্টো দিকের বোলেরোয় ধাক্কা, মাথাভাঙ্গায় দুমড়ে গেল গাড়ির সামনের অংশ

Published on: October 3, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ৩ অক্টোবরঃ ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো,তার পরেই উল্টো দিক থেকে আসা বোলেরোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। মাথাভাঙ্গা-ময়নাগুড়ি রাজ্য সড়কে মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সংঘর্ষে একটি ছোট চারচাকা গাড়ির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ওই গাড়ির চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ছোট চারচাকা গাড়িটি মাথাভাঙ্গার দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে, একটি বোলেরো ময়নাগুড়ির দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল। দমকল কেন্দ্রের সামনে পৌঁছনোর পর সামনে থাকা একটি ট্রাককে ওই ছোট গাড়িটি ওভারটেক করার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বিপরীত দিকে চলে যায়। এরপরই সামনে থেকে আসা বোলেরোর সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ছোট চারচাকা গাড়িটির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চালকও আহত হন। সংঘর্ষের শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন। কিছুক্ষণের মধ্যেই খবর যায় পুলিশ ও দমকল বিভাগে। মাথাভাঙ্গা থানার পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর বোলেরো গাড়িটি সেখান থেকে চলে যায়। স্থানীয়দের একাংশের বক্তব্য, দুর্ঘটনার ক্ষেত্রে বোলেরো চালকের কোনও দোষ ছিল না। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না প্রশাসন।

পরে দুর্ঘটনাগ্রস্ত ছোট চারচাকা গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল, ট্রাকটিকে ওভারটেক করার সময় চালক কী ভাবে নিয়ন্ত্রণ হারালেন এবং বিপরীত দিক থেকে আসা বোলেরোর সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি কী ভাবে তৈরি হল সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে,গোটা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাটি ঘিরে রাজ্য সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment