আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় জিরো টলারেন্স, দখলদারি হটাতে সক্রিয় প্রশাসন

Published on: November 23, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করতে নারাজ রাজ্য। সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডে জবরদখল এবং অনুপ্রবেশ রুখতে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। করিডর সংলগ্ন সরকারি জমি দখলমুক্ত করার পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও মজবুত করার উপরেও জোর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়িতে উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছিলেন, শিলিগুড়ি করিডর এলাকাকে সম্পূর্ণ ভাবে জবরদখলমুক্ত রাখতে হবে। অনুপ্রবেশের ক্ষেত্রেও কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজি। বৈঠকের পরেই সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে বলে খবর।

ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার জন্য শিলিগুড়ি করিডর ও সংলগ্ন এলাকায় বিএসএফের হাতে জমি তুলে দিয়েছে রাজ্য। জমি হস্তান্তরের পর কাঁটাতার বসানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি সেনার চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে পূর্ত দফতরের অধীনে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। সেগুলির সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে শিলিগুড়ি সফরে এসে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির কথা জানিয়েছিলেন অমিত শাহ। গোয়েন্দা সূত্রের দাবি, সেই গ্রিড তৈরির কাজও শেষ হয়েছে। সীমান্ত এলাকায় বহিরাগতদের আশ্রয় নেওয়া এবং সরকারি জমি দখলের বিষয়েও সতর্ক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিনের চুম্বি উপত্যকা সংলগ্ন প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার দীর্ঘ এই করিডরের কৌশলগত গুরুত্ব অপরিসীম। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। তাই করিডর ও সীমান্ত সংলগ্ন সরকারি জমিতে দখলদারি বরদাস্ত করতে চাইছে না প্রশাসন। ওই এলাকা দখলমুক্ত করার জন্য আগে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, তারা এ বার কাজ শুরু করেছে বলে খবর। সীমান্ত সুরক্ষায় কেন্দ্র ও রাজ্যের এই সমন্বিত তৎপরতা আগামী দিনে কতটা কার্যকর হয়, এখন নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভবানীগঞ্জ বাজারে হাজির বিধানসভার স্পিকার, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শুনলেন অভাব-অভিযোগ

মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কোচবিহারে বিমান পরিষেবা চালুর দাবিতে কংগ্রেসের মিছিল, পথ অবরোধ

১০-১২ দিনের মধ্যেই দাবি পূরণ! চান্দামারি থেকে কোচবিহার চালু NBSTC-র সরকারি বাস, টিকিট কেটে উদ্বোধন স্পিকারের

ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় পরিদর্শনে বিধানসভার স্পিকার, পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা

ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আন্তর্জাতিক লেনদেন! কোটি কোটি টাকার কারবারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ২

শিলিগুড়ি জেলা হাসপাতালে তুমুল সংঘর্ষ! পুলিশের লাঠি কেড়ে হামলার অভিযোগ, গ্রেফতার ১

Leave a Comment