জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ওদলাবাড়ির শ্যামবাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই শ্যামভক্ত যুবক। শহরের গোসালা মোড় থেকে পলিটেকনিক্যাল কলেজ সংলগ্ন রাস্তায় তাঁদের দেখা মেলে।
জানা গিয়েছে, জলপাইগুড়ির দিনবাজার এলাকার বাসিন্দা দুই ব্যবসায়ী বন্ধু এই পদযাত্রা শুরু করেছেন। বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যেই তাঁদের এই উদ্যোগ। দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা শ্যামবাবার মন্দিরে গিয়ে পুজো ও প্রার্থনা করবেন বলে জানিয়েছেন। তাঁদের এই পদযাত্রা এলাকাবাসীর নজর কেড়েছে এবং অনেকেই তাঁদের উদ্যোগের প্রশংসা করেছেন





