আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঘটনার পুনর্নির্মাণে নৈহাটির রাস্তায় সনৎ, ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি

Published on: August 13, 2026
---Advertisement---

নৈহাটি, ১৩ আগস্টঃ তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। বৃহস্পতিবার নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকায় তাঁকে নিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় সনৎকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পুলিশের গাড়ির দিকেও তেড়ে যান কয়েক জন বিক্ষোভকারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দিয়ে সনৎকে গ্রেফতার করা হয়। তোলাবাজি এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতারের পর আদালত তাঁকে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সেই হেফাজতেই বৃহস্পতিবার তদন্তের প্রয়োজনে তাঁকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ।

তদন্তকারীদের দাবি, ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে সনৎকে এলাকায় নিয়ে যাওয়ার খবর ছড়াতেই ভিড় জমে যায়। শুরু হয় বিক্ষোভ এবং স্লোগান।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। মন্ত্রী অর্জুন সিংহের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সনৎ দে-র বিরুদ্ধে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠেছিল। মহিলা মোর্চার কর্মী এবং বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও তোলেন তিনি।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এলাকায় তোলাবাজি এবং লুটপাট চলত। মাতৃসদনে দায়িত্বে থাকাকালীন দুর্নীতির অভিযোগও করেন তাঁরা। অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়ে নেওয়ার মতো অভিযোগও সামনে আনা হয়েছে।

তবে এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারসাপেক্ষ। আপাতত পুলিশি হেফাজতে সনৎকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থলে নিয়ে গিয়ে তদন্ত চালানো হচ্ছে। আর সেই তদন্তের মধ্যেই প্রাক্তন বিধায়ককে ঘিরে প্রকাশ্যে জনরোষ নৈহাটির রাস্তায় যারই সাক্ষী হল বৃহস্পতিবার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment