আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নেতাজি-বিতর্কের আঁচ, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ ফিরিয়ে নিল রাজ্য

Published on: August 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ আগস্টঃ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এ বার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নিল রাজ্য সরকার। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সম্মান দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যেই সেই পুরস্কার প্রত্যাহার করল বর্তমান সরকার। নেতাজিকে নিয়ে অনন্তের একাধিক মন্তব্য ঘিরে গত কয়েক দিন ধরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, নেতাজিকে নিয়ে কুরুচিকর বা অসম্মানজনক মন্তব্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে গ্রেফতারিরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।এর পরেও অবশ্য নিজের অবস্থান থেকে সরেননি অনন্ত।

তাঁর দাবি, “কাউকে গালাগালি দিইনি, ইতিহাসের কথাই বলেছি।” নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠন এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া।এই আবহেই ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহারের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও পুরস্কার ফিরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিস্তারিত কারণ এখনও প্রকাশ্যে আসেনি। একই সঙ্গে অনন্তের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে বলে সূত্রের দাবি। তবে সেই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়।ফলে নেতাজি-বিতর্কের পাশাপাশি অনন্তকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল। এক দিকে পুরস্কার প্রত্যাহার, অন্য দিকে থানায় অভিযোগ বিতর্কের জল যে আরও দূর গড়াতে পারে, আপাতত সেই দিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment