দিনহাটা, ১১ ফেব্রুয়ারি: কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার বর্মন আজ মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগদান করলেন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে।
বিগত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেও, দীর্ঘ দিনের প্রাক্তন তৃণমূল নেতা সুকুমার বর্মন এবার ফিরে এলেন নিজের পুরনো দলে। মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন।
সুকুমার বর্মন বলেন, “বিজেপিতে যোগদান করার পর আমি অনুধাবন করেছি যে, সেই দলে থেকে সাধারণ মানুষের সঙ্গে সত্যিকারের জনসংযোগ রাখা এবং মানুষের উন্নয়ন কাজ করা প্রকৃতপক্ষে সম্ভব নয়।মন্ত্রী উদয়ন গুহ বলেন, “যারা ভুল পথে চলে গিয়েছিলেন, তারা বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়ন ও জনসেবা শুধু তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই সম্ভব। সুকুমার বাবুর ফিরে আসনায় দল আরও শক্তিশালী হবে।





