আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভবানীপুরে মনোনয়ন বাতিলের চক্রান্তের অভিযোগ, ভোটারদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: April 11, 2026
---Advertisement---

পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রচারে কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল বলে এদিন বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।
মমতার দাবি, “আমার নামে দু’টি ভুয়ো হলফনামা জমা দিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি।” তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁকে নির্বাচনে দাঁড়াতে না দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এই ঘটনায় বিজেপি ও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “আমাদের লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, তাদের ‘ওয়াশিং মেশিন’ রাজনীতির সঙ্গেও।” তাঁর অভিযোগ, যদি একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন আচরণ হতে পারে, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা তৈরি হতে পারে।
এদিন এসআইআর প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি একটি বড় ধরনের ‘স্ক্যাম’ এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির প্রকাশিত সংকল্প পত্রেরও তীব্র সমালোচনা করেন তিনি এবং ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করার কথা জানান।
ইভিএম নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, “বিজেপি থাকলে বাংলায় স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।” তাঁর অভিযোগ, বিজেপি গণতন্ত্রকে অবজ্ঞা করছে এবং মানুষের মধ্যে ভয় তৈরি করছে।
সভা থেকে সাধারণ মানুষকে সতর্ক করে মমতা বলেন, ভোটের দিন বাইরে থেকে আসা সন্দেহজনক ব্যক্তিদের দেখলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর জন্য। তাঁর কথায়, “গাড়িতে করে টাকা আনা হচ্ছে, ভোটে প্রভাব ফেলার চেষ্টা চলছে।”
সব মিলিয়ে, নির্বাচনের আগে কেশিয়াড়ির সভা থেকে মমতার এই বক্তব্য রাজনৈতিক তরজাকে আরও তীব্র করে তুলেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, ‘পুষ্পা ঝুকেগা নেহি’ পর্যবেক্ষককে চ্যালেঞ্জ জাহাঙ্গিরের

মালদায় তৃণমূল প্রার্থীকে স্যালুট, সৌজন্য না পক্ষপাত? গণনাকেন্দ্রের ঘটনায় মুখোমুখি তৃণমূল-বিজেপি

‘সিংঘম’ আইপিএসকে ধমক-চমক থেকে নাচের ভিডিও অজয় পাল শর্মাকে নিশানায় মহুয়া, নিন্দায় অখিলেশ

এবিভিপি শূন্য, আইসিসি নির্বাচনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোদী-দিলীপের মন্তব্যের ভোটে জবাব?

‘সিঙ্ঘম নাকি বিজেপির এজেন্ট’ একাধিক অভিযোগে অভিযুক্ত অজয়পাল শর্মার পর্দা ফাঁস অখিলেশের

দ্বিতীয় দফার আগে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, যুক্ত ১৪৬৮ নতুন নাম, বাদ ৬ জন

Leave a Comment