আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৪ঠা এপ্রিল থেকে বুথে বুথে এডজুডিকেশনে নাম বাদ যাওয়া ভোটারদের ফর্মফিলাপ করবে তৃণমূল কংগ্রেস ,ঘোষণা অভিজিৎ দে ভৌমিকের

Published on: April 1, 2026
---Advertisement---

কোচবিহার, ১ এপ্রিল: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের সাহায্যে এগিয়ে এল তৃণমূল কংগ্রেস। আগামী ৪ এপ্রিল থেকে জেলার প্রতিটি বুথে বুথে ক্যাম্প করে ফর্ম ফিলাপের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
বুধবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা জানান তিনি। পোস্টে অভিজিৎ দে ভৌমিক লেখেন, যেসব ভোটারের নাম এডজুডিকেশনের মাধ্যমে তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের জন্য বুথে বুথে ক্যাম্প করে ফর্ম পূরণে সাহায্য করা হবে। তিনি সাধারণ মানুষকে বুথ নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করারও আবেদন জানিয়েছেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই ক্যাম্পগুলিতে দলের পক্ষ থেকে আইনজীবীদেরও রাখা হবে, যাতে ফর্ম ফিলাপ বা সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত সমাধান করা যায়। ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা বাড়তে থাকায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর মাধ্যমে বাদ পড়া ভোটারদের দ্রুত তালিকাভুক্ত করার চেষ্টা করছে শাসকদল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment