কোচবিহার, ১১ এপ্রিল : ১ নম্বর বোতাম টিপে জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ১৯ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিত দে ভৌমিক।
আজ কোচবিহার শহরের ওই ওয়ার্ডে এলাকার কর্মী, সমর্থকদের নিয়ে প্রচার চালাক তিনি।হ্যান্ড মাইক হাতে ভোটারদের কাছে ১ নম্বর বোতাম টিপে ভোট দিতে আবেদন করেন তিনি।
সেই সঙ্গে এবার তার প্রতিদ্বন্দি বিজেপি প্রার্থী কেও নিশানা করে বলেন, এই শহরে বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনি কোচবিহারের মানুষ নন। বাইরের লোক।





