কোচবিহার, ১৩ এপ্রিল : ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডে এলাকা ঘুরে প্রচার করেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। ভোটারদের অনেকে তাকে কাছে পেয়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। ওই প্রচার ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
শহরের পাঁচ নম্বর ওয়ার্ডেও তৃণমূলের পক্ষ থেকে এদিন প্রচার কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই ওয়ার্ডেও যান প্রার্থী অভিজিত দে ভৌমিক।শহরের বিভিন্ন ওয়ার্ডে রোজ তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জোর প্রচার চলছে।





