কোচবিহার, ১১ এপ্রিল : কোচবিহার শহরে জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। রাখলেন রাজনৈতিক সৌজন্যতার নজিরও।শনিবার কোচবিহার শহরের দুই নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি।
ওই ওয়ার্ডের কাউন্সিলর উজ্জল তর তারসঙ্গে ছিলেন।তাকে নিয়েই বিজেপির কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দের বাড়িতে যান অভিজিত বাবু। পরে তিনি বলেন, ভোট দেওয়ার আবেদন করেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে আবেদন করাই যায়।
আজকের এই প্রচার কর্মসূচি ঘিরে এলাকায় সকাল থেকেই ছিল তৃণমূল কংগ্রেসের জোর প্রস্তুতি। ওয়ার্ডের উৎসাহী কর্মী সমর্থকরাও প্রার্থীকে পেয়ে বাড়তি উচ্ছ্বাসে ভাসেন। অভিজিত বাবু বলেন, এই ওয়ার্ডে আমাদের লিড নিশ্চিত।





