আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্বাচন কমিশনের প্রহসনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। জেনারেল অবজারভারের অপসারণ প্রসঙ্গে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের

Published on: April 8, 2026
---Advertisement---

কোচবিহার, ৮ এপ্রিলঃ নির্বাচন কমিশনের বৈঠক চলাকালীন জেনারেল অবজারভারকে সরিয়ে দেওয়া হল। বিশেষ সূত্রে খবর কমিশনের ব্রিফিং চলাকালীন ওই জেনারেল অবজারভারের কাছে জানতে চাওয়া হয়েছিল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা কত? তবে তার সঠিক উত্তর দিতে পারেন নি জেনারেল অবজারভার অনুরাগ যাদব।

এরপরেই জেনারেল অবজারভারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এদিকে এই অপসারণের পরে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি এদিন বলেন, নির্বাচন কমিশনের তাণ্ডবে আমরা অস্থির হয়ে উঠেছি। অনুমতি নিয়ে দলের প্রচারে পতাকা ফেস্টুন লাগালেও তা খুলে ফেলছেন নির্বাচন কমিশন।

অবজারভারের চাপে অতিষ্ঠ দলের কর্মীরা। এরপরও দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আরো কঠিন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভার্চুয়াল মিটিং করে আইএএস অফিসারদের ধমকানো চমকানো চলছে। নির্বাচন কমিশনের প্রহসনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment