আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বিচ্যুতি আছে, তোলাবাজি পুরো বন্ধ হয়নি’ আত্মসমালোচনায় শমীক, কর্মীদের কড়া বার্তা

Published on: August 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ আগস্টঃ বাংলায় শিল্প ফিরছে, বিনিয়োগের পরিবেশও ধীরে ধীরে তৈরি হচ্ছে। তবে সেই সাফল্যের মধ্যেও আত্মসমালোচনার সুর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, রাজ্যে এখনও পুরোপুরি তোলাবাজি বন্ধ করা সম্ভব হয়নি। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে দুর্নীতি ও বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে কড়া সতর্কবার্তাও দিলেন তিনি।

শনিবার কলকাতার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, সরকার শিল্প, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ করছে। নতুন বিনিয়োগ আসছে এবং রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু সেই অগ্রগতির পথে এখনও কিছু বাধা রয়ে গিয়েছে বলেও স্বীকার করেন তিনি।

তাঁর কথায়, “বিচ্যুতি আছে। আমাদের মধ্যেই যাঁদের সুপ্ত বাসনা ছিল, তাঁরা এখন সক্রিয় হয়ে উঠছেন।” এই প্রবণতার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে বলেও ইঙ্গিত দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, কোনও কর্মীর বিরুদ্ধে দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ উঠলে তা বরদাস্ত করা হবে না।

একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন শমীক। তাঁর বক্তব্য, সমাজের প্রতিটি স্তরে রাজনীতির অতিরিক্ত প্রভাব থেকে বেরিয়ে না এলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। “রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ থাকলে বিনিয়োগও বাধাগ্রস্ত হবে,” বলেন তিনি।

বাম ও তৃণমূল আমলের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে শমীক দাবি করেন, উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। তবে সেই লক্ষ্য সফল করতে হলে স্বচ্ছ প্রশাসনের পাশাপাশি দলীয় কর্মীদের আচরণেও শৃঙ্খলা বজায় রাখা জরুরি বলেই তাঁর বার্তা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment