আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

Published on: November 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ নভেম্বরঃ বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এ বার সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানাল রাজ্য সরকার। সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সাংসদের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে এই দাবি জানায় রাজ্য। রাজ্যের বক্তব্য, রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানেই সীমাবদ্ধ থাকা উচিত। তার মধ্যে বিচারব্যবস্থাকে টেনে এনে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা যায় না।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিষেক। বিভিন্ন সংবাদমাধ্যমেও সেই ভিডিওর বক্তব্য প্রকাশিত হয়। সেখানে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে পুলিশি রেইকি ও নজরদারির অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্যের দাবি, ওই ভিডিওতে সাংসদ এমন কিছু মন্তব্য করেছেন, যা দেশের বিচারব্যবস্থা এবং আদালতের মর্যাদাকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ‘ক্রিমিনাল কনটেম্পট’ বা ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরুর আবেদন জানানো হয়েছে।

এদিনের শুনানিতে অভিষেকের আইনজীবী পাল্টা দাবি করেন, পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলেই আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাঁদের। কিন্তু আদালতেও চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত মামলাটির শুনানি যাতে না হয়, সেই চেষ্টা চলছে। আদানির মামলা এক দিনে শুনানি হলেও তাঁর মক্কেলের মামলা তিন মাস ধরে ঝুলে রয়েছে বলেও আদালতে সওয়াল করেন তিনি।

শুনানিতে বিচারপতিদের একাংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন এমন মন্তব্যের প্রসঙ্গও ওঠে। অভিষেকের আইনজীবী আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক কর্তাদের নির্দেশেই বর্তমান সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

এই মন্তব্য ঘিরে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। কড়া ভাষায় তিনি অভিষেকের আইনজীবীকে বলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত এবং কারা তৃণমূলের, তার একটি পূর্ণাঙ্গ তালিকা যেন আদালতে পেশ করা হয়। বিচারপতির মন্তব্য, ‘‘আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে, আমি তা দেখে নেব।’’

এদিন অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলার রায়দান স্থগিত রেখেছে আদালত। তবে সাংসদের মন্তব্য এবং তা ঘিরে রাজ্যের আদালত অবমাননার আবেদনে শুনানিতে যে তীব্র বাদানুবাদ হয়েছে, তা নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment