আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

Published on: November 12, 2026
---Advertisement---

হাওড়া, ১২ নভেম্বরঃ বারো বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। ফলে পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন শহরের বাসিন্দারা। আর এই পরিস্থিতির জন্য বিরোধীদের আদালতে যাওয়াকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিরোধীরাই পুরসভা নির্বাচন আটকে রাখতে চাইছে। তবে ভোট না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।

এ দিন শুভেন্দু বলেন, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো সম্ভব নয়। তাঁদের কাজেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় হাওড়ার বাসিন্দারা পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ নির্বাচন করানোর উদ্যোগ নিলেই বিরোধীরা আদালতের দ্বারস্থ হচ্ছে বলে অভিযোগ তাঁর।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করে নির্বাচনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিরোধীরা হাই কোর্টে মামলা করে সেই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। যাঁদের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁরাই ভোট আটকে রাখছেন বলে কটাক্ষ করেন তিনি। এই বাধার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান নিয়েও কোনও রাখঢাক করেননি শুভেন্দু। তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারবিরোধী কাউকে এই দায়িত্ব দেওয়া হবে না। যাঁরা সরকারের পাশে থাকবেন, তাঁদেরই কো-অর্ডিনেটর করা হবে।

এর আগে কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও। এবার সেই একই পরিকল্পনা হাওড়ার ক্ষেত্রেও কার্যকর করার কথা জানালেন শুভেন্দু। অর্থাৎ, নির্ধারিত সময়ে পুরভোট না হলে ১ ডিসেম্বর থেকেই কলকাতার পাশাপাশি হাওড়াতেও বিকল্প প্রশাসনিক ব্যবস্থায় হাঁটতে চলেছে রাজ্য সরকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment