কোচবিহার, ৫ জানুয়ারিঃ আগামী ৭ জানুয়ারি বুধবার কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয় আসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মির। আজ কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই খবর জানান দলের কোচবিহার জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার। জানা গেছে ঐদিন সেখানে কর্মীসভা করবেন প্রদেশ সভাপতি।
কোচবিহার জেলায় কংগ্রেস সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে বিধানসভার আগে কর্মী সমর্থকদের চাঙা করতে চাইছে। ওই ব্যাপারেই কর্মীসভায় জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। জেলা কংগ্রেস নেতৃত্বে আগেই জানিয়েছেন, এবার বিধানসভা ভোট তোদের পাখির চোখ। যেটা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন এলাকা ঘুরে ছেন বিশ্বজিত বাবু নিজেও। প্রদেশ কংগ্রেস সভাপতি আসার আগে জোর কদমে চলছে সভা সফল করতে।
ওই সভায় প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি হবে বলে জানান তিনি।





