আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ফের টেবিল টেনিসের জোয়ার, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামে গড়ে উঠছে আধুনিক একাডেমি

Published on: January 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ একসময় টেবিল টেনিসে রাজ্য ও জাতীয় স্তরে পরিচিত শিলিগুড়ি শহরে ফের সেই গৌরব ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস একাডেমি চালু করার লক্ষ্যে সোমবার শিলিগুড়ি পৌরনিগমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এসএমসি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক আধিকারিক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, খুব শীঘ্রই ইনডোর স্টেডিয়ামটি সম্পূর্ণভাবে অপারেশনাল করা হবে। ইতিমধ্যেই স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামের কার্যক্রম শুরু হয়েছে। নতুন একাডেমি চালু হলে একদিকে যেমন স্টেট র‍্যাঙ্কিং প্লেয়াররা উন্নত পরিকাঠামোর সুযোগ পাবেন, তেমনই একেবারে নতুন ও ছোট বয়সের খেলোয়াড়রাও প্রশিক্ষণের সুযোগ পাবে।

মেয়র জানান, ইতিমধ্যেই ২৩ জন খেলোয়াড় প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন। ভবিষ্যতে প্রায় ৫০ থেকে ৬০ জন শিশু এখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণের মান বজায় রাখতে অমিত দাম, মান্তু ঘোষ, সুব্রত রায় সহ একাধিক অভিজ্ঞ কোচের সঙ্গে কথা হয়েছে। ছোট ও বড় খেলোয়াড়দের জন্য আলাদা কোচিং টিম গঠন করা হবে এবং প্রতিদিন প্রশিক্ষণ চলবে।

বর্তমানে ইনডোর স্টেডিয়ামে ৬টি টেবিল রয়েছে। আগামী দিনে আরও ৪টি টেবিল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ব্যাডমিন্টন চালু করা হবে এবং একটি পূর্ণাঙ্গ জিম তৈরির কাজও দ্রুত শুরু হবে। স্টেডিয়ামের আলো ব্যবস্থাকে এলইডি লাইটে রূপান্তরিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মেয়র গৌতম দেব জানান, আগামী ২৪ তারিখ দুপুর ৩টেয় আনুষ্ঠানিকভাবে এই ইনডোর স্টেডিয়ামের পুনরায় উদ্বোধন হবে। ফেব্রুয়ারি মাসে ব্যাডমিন্টন চালু করার পরিকল্পনাও রয়েছে। প্রশিক্ষণ ফি নতুনদের জন্য মাসিক ৩০০ টাকা এবং বড়দের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও মাসিক খরচের একটি বড় অংশ শিলিগুড়ি পৌরনিগম বহন করবে।

ফুটবল ও ক্রিকেটের পর এবার পৌরনিগমের নিজস্ব উদ্যোগে টেবিল টেনিস একাডেমি চালু হওয়ায় শিলিগুড়ি শহর ক্রীড়া পরিকাঠামোর দিক থেকে আরও একধাপ এগোল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment