আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিটে প্রশ্নফাঁস রুখতে অনলাইন পরীক্ষার রূপরেখা চাইল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে কড়া বার্তা

Published on: July 24, 2026
---Advertisement---

নিউ দিল্লি, ২৪ জুলাইঃ নিট-ইউজি পরীক্ষাকে ঘিরে একের পর এক বিতর্ক, প্রশ্নফাঁস ও পরীক্ষা পরিচালনায় ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুধু বর্তমান ব্যবস্থার জবাবদিহিই নয়, ভবিষ্যতে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা চালুর পরিকল্পনা নিয়েও বিস্তারিত রূপরেখা জমা দিতে বলল শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, এভাবে বছরের পর বছর একই সমস্যা চলতে পারে না।

শুক্রবার বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানায়, নিট প্রশ্নফাঁস সংক্রান্ত পরিস্থিতির উপর আদালত নিবিড় নজর রাখছে। কেন্দ্রের উদ্দেশে বেঞ্চের প্রশ্ন, সম্পূর্ণ অনলাইন বা কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা চালুর ক্ষেত্রে কী পরিকল্পনা নেওয়া হয়েছে? সেই ব্যবস্থায় প্রশ্নপত্র ও পরীক্ষার তথ্য কীভাবে নিরাপদ রাখা হবে? আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা পরিচালনায় একটি নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এখন প্রয়োজন।

কেন্দ্রের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, পরীক্ষার্থীদের স্বার্থে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে। তবে গোটা পরিকল্পনার পূর্ণাঙ্গ চিত্র আদালতের সামনে তুলে ধরতে আরও কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

তার জবাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই ইস্যু আর দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। পরীক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ আগস্ট

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment