আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খেলার মাঠের সাফল্যে সরকারি চাকরি, শিলিগুড়ির ৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা শংকর ঘোষের

Published on: October 24, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৪ অক্টোবরঃ খেলার মাঠে ঘাম ঝরানোর স্বীকৃতি এবার সরকারি চাকরি। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের সুবাদে সরকারি চাকরির সুযোগ পেলেন শিলিগুড়ির ন’জন ক্রীড়াবিদ। তাঁদের এই সাফল্যে খুশির আবহ ক্রীড়ামহলে। শনিবার শিলিগুড়ির পিডব্লিউডি ইনস্পেকশন বাংলোতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ৭৮ জন ক্রীড়াবিদকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেই তালিকায় রয়েছেন শিলিগুড়ির সালমা মাঝি, পলাশ পাল, মনোজ সরকার, জ্যোতি বিশ্বকর্মা, সঞ্জিৎ মহন্ত, অনুকূল সরকার, জাহিদা খাতুন, মাম্পি সরকার এবং সঞ্চারী ঘোষ। দীর্ঘদিনের অনুশীলন, পরিশ্রম এবং ক্রীড়াক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি হিসাবেই এই সুযোগকে দেখছেন সংশ্লিষ্টেরা।

চাকরির খবর তাঁদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট হয়েছে ক্রীড়াবিদদের কথায়। জ্যোতি বিশ্বকর্মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেঙ্গল সাফারিতে ঘাস কাটার কাজ করার পাশাপাশি তিনি কোকো খেলার সঙ্গে যুক্ত। খেলাধুলায় নিয়মিত অংশ নিলেও এত দিন সরকারি চাকরির সুযোগ পাননি। অবশেষে সেই সুযোগ আসায় স্বাভাবিক ভাবেই খুশি তিনি।

অন্য দিকে, সঞ্চারী ঘোষের কাছে এই চাকরি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পরিবারের আর্থিক ভিত মজবুত করারও সুযোগ। তাঁর কথায়, নতুন কর্মসংস্থান সংসার চালানোর পাশাপাশি পরিবারের দায়িত্ব সামলাতে অনেকটাই সাহায্য করবে।

সাংবাদিক বৈঠকে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, অনেক সময় খেলাধুলার সঙ্গে সরকারি চাকরির ভারসাম্য বজায় রাখতে গিয়ে ক্রীড়াবিদদের চাকরিকেই অগ্রাধিকার দিতে হয়। ফলে ধীরে ধীরে তাঁরা খেলার মাঠ থেকে দূরে সরে যান। কিন্তু খেলাধুলার সঙ্গে যুক্ত থেকেও যে সরকারি চাকরির সুযোগ পাওয়া সম্ভব, এই ক্রীড়াবিদরা তার উদাহরণ। তাঁর মতে, এমন উদ্যোগ আরও বেশি তরুণ-তরুণীকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বীকৃতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ দুইয়ের মেলবন্ধনে নতুন দিশা দেখছেন শিলিগুড়ির ক্রীড়ামহলের একাংশ। আর্থিক নিশ্চয়তা থাকলে খেলাধুলাকে দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে বেছে নেওয়ার সাহস বাড়তে পারে নতুন প্রজন্মের। শিলিগুড়ির এই ন’জনের সাফল্য তাই ব্যক্তিগত প্রাপ্তির গণ্ডি ছাড়িয়ে আগামী দিনের ক্রীড়াবিদদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment