কোচবিহার, ১৬ এপ্রিল : সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেল কোচবিহারের বীনামোহিত মেমোরিয়াল স্কুলের ছাত্র অর্কজিত পাল। ৫০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ৪৯৯ নম্বর। স্কুলের সামগ্রিক ফলও ভীষণ ভাল হয়েছে।ফলে খুশির হওয়া স্কুলে। ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক সব মহলে ওই সাফল্য ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে। দেশের মধ্যেও স্কুলের ছাত্র মেধা তালিকায় থাকবে বলে মনে করছেন শিক্ষা মহলের সঙ্গে যুক্তরা।
অর্কজিতের প্রাপ্ত নম্বর ৪৯৯, যার অর্থ শতকরা বিচারে ৯৯.৮%। তার বাড়ি মনীন্দ্র নাথ স্কুলের পাশে।অর্কজিতের বাবা বিশ্বজিৎ পাল, তিনি সেচদপ্তরের অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার এবং মা রাখি ঘোষ, পেশায় স্কুল শিক্ষিকা।
ওই কৃতী ওই ছাত্র পড়াশোনার পাশাপাশি দাবা খেলা ও ফুটবল খেলার ভক্ত। আগামীদিনে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে চায় সে।অর্কজিৎ জানায়, পরীক্ষার প্রস্তুতি নিতে দিনে ছয় সাত ঘন্টা লেখাপড়া করত সে। স্কুলের শিক্ষকরা সবাই দারুণ ভাবে তাকে সাহায্য করেছেন।





