আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইডির জালে অধরা ‘সোনা পাপ্পু’, তলব আইপিএস গৌরব লাল ও ব্যবসায়ী

Published on: April 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ এপ্রিলঃ কসবার তথাকথিত ‘সোনা পাপ্পু’ ওরফে বিশ্বজিৎ পোদ্দার এখনও অধরা। একাধিকবার লাইভে ধরা দিলেও তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েননি তিনি। এবার এই মামলায় নতুন মোড় এক পুলিশকর্তা ও এক ব্যবসায়ীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল শহরের মোট আটটি জায়গায় তল্লাশি চালানো হয়। সেই সময় বিশ্বজিৎ পোদ্দার-এর বাড়ি থেকে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ৬৭ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়নাও বাজেয়াপ্ত করা হয়। একটি গাড়ি ও একটি পিস্তলও উদ্ধার হয় অভিযানে।

এই অভিযানে জয় কামদার নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকেও নগদ টাকা উদ্ধার হয়েছিল বলে জানা যায়। সেই সূত্র ধরেই এবার তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি, প্রাক্তন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তথা বর্তমানে হাওড়া পুলিশের আধিকারিক গৌরব লাল-কেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

তদন্তে উঠে এসেছে, কসবা ও বালিগঞ্জ এলাকায় নির্মাণ সংক্রান্ত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন সোনা পাপ্পু। অভিযোগ, বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলে তা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন তিনি।

তবে এখনও পর্যন্ত পলাতক বিশ্বজিৎ পোদ্দার। বারবার সমন পাঠানো হলেও হাজিরা দেননি। ফলে তাঁর খোঁজে তল্লাশি জোরদার করেছে ইডি।

তদন্তকারীদের মতে, ব্যবসায়ী ও প্রশাসনিক স্তরের যোগসূত্র খতিয়ে দেখতেই এই তলব। মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment