কোচবিহার, ৪ এপ্রিল : রাস্তার পাশে নর্দমা পরিষ্কার করে কাদামাটি আবর্জনা আর ফেলে রাখতে হচ্ছেনা।কোচবিহারে পৌরসভার পরিষেবায় এবার নতুন চমক। যা নিয়ে ভোট ময়দানে প্রচারে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, একসময় রাস্তার পাশে নর্দমা পরিষ্কার করার পরে আবর্জনা কাদামাটি তুলে রাখা হতো।
পরবর্তীতে সেসব সাফাই করতেন পৌরসভার কর্মীরা ।নিয়ে যাওয়া হত গাড়িতে। আধুনিক মেশিন সেই সমস্যা আর থাকছে না। তৃণমূল কংগ্রেসের কোচবিহার দক্ষিণের প্রার্থী,ওই পৌরসভার কাউন্সিলর অভিজিত দে ভৌমিক জানিয়েছেন, তাৎক্ষণিক ড্রেন থেকে মাটি তুলে নিকাশি ব্যবস্থা সচল করার পরিষেবা দেবে এখন থেকে কোচবিহার পৌরসভা।
এখন থেকে ড্রেন থেকে তোলা কাঁদা,আবর্জনা রাস্তায় পড়ে থাকবে না বা দুদিন তিনদিন পরে তোলার অপেক্ষা থাকবে না। ওই মেশিনের ভিডিও দিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন।যাতে দেখা যাচ্ছে ট্রেন থেকে তোলা কাদামাটি সরাসরি ওই অত্যাধুনিক গাড়িতে জমা করা হচ্ছে। তাতে অনেকেই লাইক ,কমেন্ট করেছেন।একজন লিখেছেন কালিকা দাস রোড বাই লেনে খুব দরকার।আরেকজন লিখেছেন দারুন উদ্যোগ।
এক বাসিন্দা আবার এক নম্বর ওয়ার্ডের শান্তি ক্লাবের গলিতে ওই মেশিনটি দিয়ে ড্রেন পরিষ্কারের দাবি করেছেন।সব মিলিয়ে ওই মেশিন পুর বাসিন্দাদের মধ্যেও দারুন সারা ফেলেছে।কোচবিহারে ইতিমধ্যেই রাস্তা সাফাইয়ের অত্যাধুনিক মেশিন রাস্তায় নেমেছে।
রাতের বেলাও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চালু হয়েছে নৈশ পরিষেবা। শহরে বিস্তীর্ণ এলাকায় পথ বাতি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় ড্রেন সাফাই হয়েছে। শহরে বৃষ্টি হলে যাতে জল না জমে যায় সেজন্য তৈরি হয়েছে বেশ কিছু কালভার্ট।সেসব নিয়ে ভোটের প্রচারের মধ্যে এবার জুড়ে গেল দেন সাফাইয়ের ওই আধুনিক মেশিনও।





