আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাশবই আপডেট করাতেই মাথায় হাত! দুর্গাপুরের দম্পতির অ্যাকাউন্ট থেকে উধাও কষ্টের ৫ লক্ষ ৪৭ হাজার

Published on: November 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ নভেম্বরঃ ছোট্ট কাপড়ের দোকান। সেখান থেকে রোজগার করেই সংসার চলে। সেই সামান্য আয়ের মধ্যেই একটু একটু করে টাকা জমিয়েছিলেন দুর্গাপুরের মালাকার দম্পতি। লক্ষ্য ছিল, পুজোর পর জমানো টাকা দিয়ে মহাজনদের পাওনা মিটিয়ে কিছুটা নিশ্চিন্ত হওয়া। কিন্তু উৎসবের রেশ কাটতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল তাঁদের। ব্যাঙ্কের পাশবই আপডেট করাতে গিয়ে দেখা গেল, অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। উধাও ৫ লক্ষ ৪৭ হাজার!

দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা অন্নপূর্ণা মালাকার ও তাঁর স্বামী পরিমল মালাকার। তাঁদের ছোট্ট একটি কাপড়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে সেই ব্যবসার আয় থেকেই সংসার চালানোর পাশাপাশি সঞ্চয় করছিলেন তাঁরা। কষ্ট করে জমানো সেই টাকা নিরাপদে রাখার আশাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। কিন্তু সেই সঞ্চয়ই যে একদিন এ ভাবে উধাও হয়ে যাবে, তা কল্পনাও করেননি।

সম্প্রতি ব্যাঙ্কে গিয়ে পাশবই আপডেট করাতেই সামনে আসে বিপুল অঙ্কের টাকা গায়েব হওয়ার ঘটনা। হিসাব বলছে, অ্যাকাউন্টে থাকার কথা ছিল ৫ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি। অথচ পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। বাকি ৫ লক্ষ ৪৭ হাজার টাকা কীভাবে, কখন এবং কারা তুলে নিলেন, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার।

অন্নপূর্ণার দাবি, তিনি কাউকে কোনও ওটিপি দেননি। নিজে কোনও চেকের মাধ্যমে টাকা তোলেননি। এমনকী, কাউকে টাকা তোলার অনুমতিও দেননি। তা হলে কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হল? কোনওভাবে কি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে জালিয়াতি করা হয়েছে? প্রশ্ন উঠছে নানা মহলে।

অন্নপূর্ণার কথায়, “ব্যাঙ্কে গিয়ে জানতে পারি, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারপর থেকে কী করব, খুঁজে পাচ্ছি না। এত টাকা চলে যাওয়ায় আমি সর্বস্বান্ত। পুলিশের কাছে অভিযোগ করেছি।”

ইতিমধ্যেই সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে টাকা সরানো হল, কোন পথে লেনদেন হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত কষ্টার্জিত সঞ্চয় ফিরে পাওয়ার আশাতেই দিন গুনছেন মালাকার দম্পতি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

হাতে আর মাত্র চার দিন, ছটের প্রস্তুতিতে তৎপর প্রশাসন! কোচবিহারের ঘাটে ঘাটে পরিদর্শন আধিকারিকদের

অসমে লাইনচ্যুত সাইরং এক্সপ্রেস, আতঙ্কে বাংলার যাত্রীদের পরিবার! শিয়ালদহ-আলিপুরদুয়ারে খোলা হল হেল্পডেস্ক

ভাইফোঁটার থালা সাজল না, বরফের পাহাড়ে নিখোঁজ রতনের অপেক্ষায় বাঁকুড়ার পরিবার

নতুন এসি লোকাল থেকে উড়ালপুল, বাংলার রেল পরিষেবায় বড়সড় বদলের প্রস্তাব! বৈঠকে সাংসদদের একগুচ্ছ দাবি

উড়ানের আগে হাইজ্যাক আতঙ্ক কলকাতা বিমানবন্দরে! শৌচাগারের আয়নায় হুমকি, নামানো হল ৯২ যাত্রীকে

‘ক্ষমতার ফোঁটা নিতে যেত, এখন আর মুখ্যমন্ত্রী নেই’, ভাইফোঁটার সকালে মমতাকে খোঁচা দিলীপের

Leave a Comment